সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সংসদ সদস্য শেখ জুয়েলের প্রদানকৃত বিভিন্ন গাছের চারা মহানগর ছাত্রলীগ ও যুবলীগের কাছে হস্তান্তর | চ্যানেল খুলনা

সংসদ সদস্য শেখ জুয়েলের প্রদানকৃত বিভিন্ন গাছের চারা মহানগর ছাত্রলীগ ও যুবলীগের কাছে হস্তান্তর

মুজিব শতবর্ষ উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ঘোষিত বৃক্ষরোপন কর্মসূচী-২০২০ এর অংশ হিসেবে বঙ্গবন্ধু ভ্রাতুষ্পুত্র ও খুলনা-২ আসনের মাননীয় সংসদ সদস্য সেখ সালাহউদ্দীন জুয়েলের প্রদানকৃত বিভিন্ন ফলজ, বনদ ও ঔষধি গাছের চারা খুলনা মহানগর যুবলীগ ও ছাত্রলীগের কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১টায় খুলনা আওয়ামী লীগ কার্যালয়ে মহানগর যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দের কাছে সংসদ সদস্যের পক্ষে এ সব গাছের চারা প্রধান অতিথি হিসেবে হস্তান্তর করেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। এসময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগ নেতা মুন্সি মাহবুব আলম সোহাগ, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, মহানগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ, মহানগর কৃষকলীগের সাধারণ সম্পাদক বিএমএ সজিব, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল। এছাড়াও উপস্থিত ছিলেন যুবলীগ নেতা মোস্তফা শিকদার, মাসুম উর রশিদ, তাজদিক উর রহমান জয়, মহানগর ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান বাবু, জব্বার আলী হীরা, জহির আব্বাস, ইয়াসির আলী, পাপ্পু সরকার, দিদারুল আলম, মেহেদী হাসান সুজন, রহমত সরদার, সোহান হোসেন শাওন, মাহামুদুর রহমান রাজেস, আব্দুল কাদির সৈকত, আহনাফ অর্পন, জোয়েব সিদ্দিকী, সাগর মিত্র চিন্ময়, সাইমুন নিয়ত, শংকর কুন্ড, গালিব হোসেন, অভিজিৎ সরকার রাহুল, সোহান সাদী, রেজওয়ান খান রিজু, রুমান আহমেদ, পিয়াল হাসান, রিয়াদ খান, রফিকুল ইসলাম, পল্লব হাসান শুভ, বরকত উল্লাহ রাজ, তানভীর ইসলাম সাব্বির, রাব্বি আহমেদ রানা, মাহামুদুল হাসান, রায়হান শিকদার প্রমুখ। উল্লেখ্য যে খুলনা-২ আসনের মাননীয় সংসদ সদস্য সেখ সালাহউদ্দীন জুয়েলের পক্ষে প্রায় তিন হাজার দুই শত ফলজ, বনদ ও ঔষধি গাছের চারা ইতিমেধ্য আওয়ামী লীগ সহ বিভিন্ন সংগঠনের মাধ্যমে ওয়ার্ড ভিত্তিক বিতরণ করা হয়েছে। খুলনা মহানগর ছাত্রলীগ ও যুবলীগ নেতৃবৃন্দ বিভিন্ন কলেজ ক্যাম্পাসে এবং ওয়ার্ডভিত্তিক এসব ফলজ, বনদ ও ঔষধি গাছের চারা রোপন করবেন।-প্রেস রিলিজ

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বন্ধুমহল:এড. মনা

খুলনায় জুলাই যোদ্ধাসহ ১৮৮ জনের মধ্যে আর্থিক সাহায্য প্রদান

দৌলতপুরে যুবদল নেতা রাসু প্রকাশ্যে গুলিতে নিহত: ক্ষোভ ও তীব্র নিন্দা বিএনপি নেতাদের

খুলনা জেলা পরিষদের দায়িত্ব গ্রহন নবনিযুক্ত প্রশাসক মনিরুল হাসান বাপ্পীর

খুলনা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত

দিঘলিয়ায় কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গোলাবারুদ ও ককটেলসহ আটক ৭

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।