সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
শ্রাবন্তীকে কুপ্রস্তাবের অভিযোগে খুলনায় যুবক গ্রেপ্তার | চ্যানেল খুলনা

শ্রাবন্তীকে কুপ্রস্তাবের অভিযোগে খুলনায় যুবক গ্রেপ্তার

ভারতীয় চিত্রনায়িকা শ্রাবন্তী চ্যাটার্জির ব্যক্তিগত ফোনে কুপ্রস্তাবসহ নানা ধরনের আপত্তিকর বার্তা পাঠানোর অভিযোগে মাহাবুবর রহমান (৩৩) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছে।

বৃহস্পতিবার রিমান্ড আবেদনের শুনানি শেষে খুলনার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন। গ্রেপ্তারকৃত যুবক খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানাধীন ৬/১ বকশিপাড়া রোডের বাসিন্দা সামছুল আলমের বাড়ির ভাড়াটিয়া আতিকুর রহমানের ছেলে।
ভারতের চিত্রনায়িকা শ্রাবন্তী বিষয়টি ভারতীয় হাই কমিশনের মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে বিচার চেয়েছিলেন। সেই সূত্র ধরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে পুলিশ হেড কোয়ার্টার্সের নির্দেশে খুলনা মেট্রোপলিটন পুলিশের সোনাডাঙ্গা মডেল থানায় গত ১৬ নভেম্বর মামলাটি করা হয়।

মামলার সংক্ষিপ্ত বিবরণী থেকে জানা গেছে, অভিযুক্ত মাহাবুবর রহমান ভারতের নায়িকা শ্রাবন্তীর ব্যক্তিগত ফোন নম্বর সংগ্রহ করে ওই নম্বরে বিভিন্ন সময় কল করতেন। নায়িকা শ্রাবন্তী অপরিচিত নম্বরের কল না ধরায় তাকে নানা ধরনের আপত্তিকর ও কুপ্রস্তাব লিখে ম্যাসেজ দিতেন মাহাবুব।

খুলনায় করা মামলার বাদী হয়েছেন সোনাডাঙ্গা মডেল থানার এসআই মো. খালিদ উদ্দিন। মামলাটি তদন্ত করছেন একই থানার পরিদর্শক তদন্ত রাধে শ্যাম সরকার। ভারতীয় চিত্রনায়িকা শ্রাবন্তীকে আপত্তিকর ম্যাসেজ দেয়ায় দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়।

এ বিষয়ে সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ২৮/৩১ ধারায় মামলার পর আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

https://channelkhulna.tv/

বিনোদন আরও সংবাদ

চঞ্চল-পরীর ‘শাস্তি’ সিনেমায় তিন দেশের চার প্রযোজক

অবশেষে গুঞ্জন ভেঙে বিয়ের পিঁড়িতে জেফার ও রাফসান

আমি আর আমার মা আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিলাম: ঐন্দ্রিলা

দেখা দিলেন নব্বই দশকের সেই মডেল রিয়া

ফেব্রুয়ারিতে জয়া আহসানের ‘ওসিডি’

খালেদা জিয়ার মৃত্যুতে শোবিজ তারকাদের শোক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।