সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
শ্রমিক লীগের সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী | চ্যানেল খুলনা

শ্রমিক লীগের সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

চ‌্যানেল খুলনা ডেস্কঃ ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে বৃষ্টিপাতকে উপেক্ষা করে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতীম সংগঠন শ্রমিক লীগের ১২তম জাতীয় সম্মেলন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (৯ নভেম্বর)সকাল ১০টা ৪০ মিনিটে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শান্তির প্রতীক সাদা পায়রা ও বেলুন উড়িয়ে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন করে সম্মেলন উদ্বোধন করেন তিনি।

এ সময় একযোগে শ্রমিক লীগের ৭৪টি সাংগঠনিক জেলার দলীয় পতাকাও উত্তোলন করা হয়

স্লোগানের মাধ্যমে সম্মেলনের প্রধান অতিথি ও সংগঠনের সাংগঠনিক নেত্রী শেখ হাসিনাকে অভিবাদন জানান তারা।পরে জাতীয় সংগীতের মাধ্যমে শ্রমিক লীগের সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু করা হয়।

সকালে অনুষ্ঠিত হচ্ছে সম্মেলনের প্রথম অধিবেশন। এতে সাধারণ সম্পাদকের প্রতিবেদন, শোক প্রস্তাব পাঠসহ প্রধান ও বিশেষ অতিথির বক্তব্য শেষে দেওয়া হবে দুপুরের বিরতি। পরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দ্বিতীয় (কাউন্সিল) অধিবেশনে নতুন নেতৃত্ব ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে। এবারের সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে স্বচ্ছ ভাবমূর্তি নেতৃত্ব আসবে বলে ধারণা করা হচ্ছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

জাতীয় আরও সংবাদ

বেনজীরকে ফেরাতে নীতিগত সম্মতি দুবাই পুলিশের, চাইল চার বিষয়ে ব্যাখ্যা

স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকরা প্রার্থী হতে পারবেন না, ইসির সুপারিশ

সীমান্তে প্রযুক্তিনির্ভর নজরদারি, জনবল ও আধুনিক অস্ত্র বাড়ানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার

‘শাসক নয়, সেবক হতে হবে’, সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক পক্ষপাতমুক্ত থাকার তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর

দেশে হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৭৮০

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।