সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
শ্যামনগরে কাঁকড়া ব্যবসায়ীর ৩ লাখ টাকা ছিনতাই | চ্যানেল খুলনা

শ্যামনগরে কাঁকড়া ব্যবসায়ীর ৩ লাখ টাকা ছিনতাই

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জের হরিনগর বাজারের কাঁকড়া ব্যবসায়ী রবিন সানার ৩ লাখ টাকা ছিনতাই হয়েছে। শনিবার রাত ১০ টার দিকে হরিনগর কৃষ্ণ মন্দিরের পাশে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। এসময় ছিনতাইকারীরা নিজেদেরকে পুলিশ পরিচয় দেয়।

ছিনতাইয়ের শিকার রবিন সানা জানান, প্রতিদিনের মত শনিবারও রাত ১০ টার দিকে তিনি ব্যবসার কাজ শেষে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে রাত ১০ টার দিকে হরিনগর কৃষ্ণ মন্দিরের কাছে পৌছালে মুন্সিগঞ্জ থেকে আসা একটি মোটরসাইকেলে থাকা ব্যক্তিরা তার গতিরোধ করে নিজেদের পুলিশের লোক পরিচয় দিয়ে তাকে দাঁড়াতে বলে। এসময় তারা জানতে চায় হুমায়নকে চেনে কি না। রবিন হুমায়নকে চেনে না বললে মটরসাইকেলে আসা ব্যক্তিরা তার হাতে থাকা ব্যাগে কি আছে জানতে চায়। একপর্যায়ে টানা হ্যাচড়া করে তিন লাখ টাকাসহ ব্যাগটি ছিনিয়ে নিয়ে তারা দ্রুত চলে যায়। রবিনের ডাক চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ছিনতাইকারীরা ঘটনাস্থান ত্যাগ করে।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা ঘটনা শুনেছেন উল্লেখ করে বলেন, এ ঘটনায় এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সুন্দরবনে মধু আহরণের অভিযোগে ১ হাজার কেজি মধুসহ ১১ মৌয়াল আটক

জনতার সংবর্ধনায় দায়িত্ব গ্রহণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ১

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে আলোচনা

সুন্দরবনে বনবিভাগের ছোড়া গুলিতে জেলে নিহতের অভিযোগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।