সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
শোলাকিয়া ময়দানে হচ্ছে না ঈদের জামাত | চ্যানেল খুলনা

শোলাকিয়া ময়দানে হচ্ছে না ঈদের জামাত

চ্যানেল খুলনা ডেস্কঃ দেশে করোনাভাইরাস পরিস্থিতির কারণে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের জামাত স্থগিত করা হয়েছে।শুক্রবার (১৫মে) কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও শোলাকিয়া ঈদগাহ কমিটির সভাপতি মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দেশের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে। কিন্তু করোনা পরিস্থিতির কারণে এবারের ১৯৩তম ঈদুল ফিতরের জামাত হচ্ছে না।
সারওয়ার মুর্শেদ চৌধুরী জানান, ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমে জানানো হয়েছে উন্মুক্ত স্থানে ঈদের জামাত করা যাবে না। ১৮৪ নম্বর বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছে, মুসল্লিদের জীবনের ঝুঁকি ও নিরাপত্তার কথা বিবেচনা করে ঈদের জামাত খোলা জায়গার পরিবর্তে নিকটস্থ মসজিদে আদায় করতে হবে। তাই একই মসজিদে একাধিক জামাত অনুষ্ঠিত হবে।

এছাড়া ধর্ম মন্ত্রণালয়ের পরিপত্রে পবিত্র ঈদুল ফিতরের নামাজের জামাত এবার ঈদগাহে করা যাবে না বলে জানা গেছে। মুসল্লিদের জীবন ঝুঁকি বিবেচনা করে এ বছর ঈদগাহ বা খোলা জায়গার পরিবর্তে ঈদের নামাজের জামাত নিকটস্থ মসজিদে আদায় করার অনুরোধ জানানো হয়েছে।

এক বিজ্ঞপ্তিতে ধর্ম মন্ত্রণালয়ের এ নির্দেশনার বিষয়ে জানানো হয়। জামাত শেষে কোলাকুলি এবং পরস্পর হাত মেলানো পরিহার করার জন্যও অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয়।

জনশ্রতি আছে, ১৮২৮ সালে এই মাঠে ঈদের জামাতে সোয়া লাখ মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করেছিলেন। সেই থেকে এ মাঠের নাম হয় ‘সোয়া লাখিয়া’, যা এখন শোলাকিয়া নামে পরিচিত। ১৯১ বছর আগে শোলাকিয়া ঈদগাহ ময়দানে শুরু হয়েছিল ঈদের বড় জামাত। এরও দুইশ’ বছর আগ থেকে এখানে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে। এরপর নানা প্রতিকূল সময় কেটেছে। কিন্তু ঈদের জামাতে কোনো সমস্যা হয়নি। তবে এবার প্রথমবারের মতো ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান খালি থাকছে ঈদের দিনেও।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

জাতীয় আরও সংবাদ

অপরাধ ও অনুপ্রবেশের সময় হত্যাকে ‘বর্ডার কিলিং’ বলা ঠিক হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

তোফায়েল আহমেদ মারা গেছেন

আন্তর্জাতিক বাজারে কমলেই দেশে কমবে জ্বালানি তেলের দাম: প্রতিমন্ত্রী

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

সাত মামলায় জামিনের পর আরেক হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক প্রধান বিচারপতি

এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে: প্রধানমন্ত্রী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।