সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
শেষ হয়ে গেছে মুক্তিযুদ্ধের সংগঠক শহীদ ওমর ফারুক এর জন্য সেই মায়ের অপেক্ষা | চ্যানেল খুলনা

শেষ হয়ে গেছে মুক্তিযুদ্ধের সংগঠক শহীদ ওমর ফারুক এর জন্য সেই মায়ের অপেক্ষা

পিরোজপুরের অন্যতম মুক্তিযুদ্ধের সংগঠক শহীদ ওমর ফারুক এর মা কুলসুম বেগম দির্ঘদিনের অপেক্ষা শেষে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে জেলা আওয়ামীলীগ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবকৃন্দের মধ্যে।

আজ বুধবার (২৬ এপ্রিল) রাত ২টার দিকে পিরোজপুরের নিজ বাসভাবনে বার্ধক্য জনিত কারনে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৮ বছর। তিনি ছেলে মেয়ে ও আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। কুলসুম বেগম দীর্ঘ ৫০ বছর তার ছেলে শহীদ ওমর ফারুকের জন্য ভাতের থালা নিয়ে রাতে দরজা খোলা রেখে অপেক্ষা করতেন। যোহর নামায পড়ে জানাযা শেষে শহরের পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়।

কুলসুম বেগমের মেয়ে জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক সালমা রহমান হ্যাপি জানান, আমার ভাইয়ের ঘরে ফেরার অপেক্ষায় মা জীবনের শেষ দিনটি পর্যন্ত দরজা খুলে রেখে অপেক্ষা করেছেন। আজ সেই অপেক্ষার প্রহর শেষ হয়েছে। আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন। তার জানাজা শেষে তাকে পৌর কবরস্থানে দাফন করা হয়েছে।

শহীদ ওমর ফারুক পিরোজপুরে প্রথম স্বাধীন বাংলার পতাকা উত্তেলন করেছিরেন। তিনি তৎকালীন মহকুমা ছাত্রলীগের সভাপতি ছিলেন। তিনি ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। বরিশালের ত্রিশ গোড়াউনে হানাদার বাহিনী লোহার রডে পতাকা বেধে তার মাথায় ঢুকিয়ে তাকে হত্যা করে তার লাশ গাছের সাথে ঝুলিয়ে রেখেছিলো।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

সৌদিতে সড়ক দুর্ঘটনা, বাড়িতে ফিরেছে আহত ফাইজা

গোপালগঞ্জে দুই পক্ষে সংঘর্ষে নিহত ১, আহত ১১

বগুড়া-৬ উপ-নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় জুবাইদা, জাইমা ও শর্মিলা

হাতকড়া পরে মায়ের জানাজায় দুই ছেলে

নওগাঁয় বিয়ে বাড়িতে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

বগুড়ায় চাঁদাবাজির মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।