সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজে শেখ রাজিয়া নাসেরের ৩য় মৃত্যুবার্ষিকী পালন | চ্যানেল খুলনা

শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজে শেখ রাজিয়া নাসেরের ৩য় মৃত্যুবার্ষিকী পালন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার একমাত্র চাচী ও এমপি শেখ হেলাল উদ্দীনের মা শেখ রাজিয়া নাসের এঁর ৩য় মৃত্যু বার্ষিকী পালন করেছে বাগেরহাট জেলার শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজ। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে কলেজের স্বপন দাশ অডিটোরিয়ামে এ উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

ফকিরহাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাজিয়া সিদ্দিকা সেতুর সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা ও ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। বিশেষ অতিথি ছিলেন ফকিরহাট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ ও শুভদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ফারুকুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ বটু গোপাল দাশ, সহকারী অধ্যাপক মো. হোসাইন ছায়েদীন, সিরাজুল ইসলাম মল্লিক সহ শিক্ষকমন্ডলী ও ছাত্রছাত্রীরা।

স্মরণ সভায় শেখ রাজিয়া নাসেরের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন, নিরাবতা পালন ও তাঁর বর্নাঢ্য জীবন নিয়ে আলোচনা করা হয়।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ

বাগেরহাট-১ আসনে বিএনপির প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডলের নির্বাচনী জনসভা

আগামীর সংসদ হবে ন্যায় ইনসাফ ও মানবতার সংসদ : মশিউর রহমান

বাগেরহাট-৩ মাঠে ৫ প্রার্থী, লড়াই হবে বিএনপি-জামায়াতের

ফকিরহাটে ধানের শীষ প্রতীকের নির্বাচনী পথসভা

চিতলমারীতে কপিল কৃষ্ণ মন্ডল সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখতে ধানের শীষে ভোট দিন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।