সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজে ‘শেখ রাসেল দিবস’ উদযাপন | চ্যানেল খুলনা

শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজে ‘শেখ রাসেল দিবস’ উদযাপন

গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন পালন করেছে বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলাধীন শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজ। শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে বুধবার ( ১৮ অক্টোবর) সকাল ১০ ঘটিকায় সমবেত জাতীয় সংগীত পরিবেশন এবং জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির শুভ সূচনা হয়। জাতীয় পতাকা উত্তোলন শেষে কলেজের সকল শিক্ষক এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশাল শোভাযাত্রা কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে। অতঃপর অধ্যক্ষ বটু গোপাল দাস শেখ রাসেল দেয়ালিকায় ‘শেখ রাসেলের জন্মদিন সংখ্যা-২৩’ এর শুভ উদ্বোধন করেন এবং বঙ্গবন্ধু পুষ্প কাননে গাছের চারা রোপন করেন। এরপর শেখ রাসেলের প্রতিকৃতিতে মাল্যদান ও বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

প্রভাষক সাইদুর রহমান উপস্থাপনায় এবং অধ্যক্ষ বটু গোপাল দাসের সভাপতিত্বে স্বপন দাশ অডিটোরিয়াম ভবনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতি তার বক্তব্যে বলেন, রাসেল একটা উচ্ছ্বাস, একটা স্বপ্ন, একটা প্রেরণার নাম, শেখ রাসেল আমাদের স্বপ্ন দেখায়। এছাড়াও সভাপতি তার বক্তব্যে এ বছর শেখ রাসেল দিবসের প্রতিপাদ্য বিষয়ের তাৎপর্য নিয়ে ব্যাপক আলোচনা করেন এবং শেখ রাসেলের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন। আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উদযাপন কমিটির আহ্বায়ক সহকারী অধ্যাপক কমলেশ চন্দ্র হালদার, সহকারী অধ্যাপক শেখর চন্দ্র হালদার, মৃত্যঞ্জয় কুমার দাশ, মোঃ সিরাজুল ইসলাম, সালমা খাতুন এবং প্রভাষক চন্দ্র শেখর অধিকারীসহ প্রমুখ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

বাগেরহাটে একই পরিবারের ৩ জনকে হত্যা, নেপথ্যে পরকীয়া

বিজয়ী হওয়ার সম্ভাবনা আছে, এমন প্রার্থীকে মনোনয়ন দিতে হবে

বাগেরহাটে ইয়াবা-গাঁজা-চোলাই মদ, ছুরি ও জাল টাকাসহ গ্রেপ্তার ১১

ইঞ্জিন বিকল হয়ে তিন দিন সাগরে, ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

মোংলায় লোভ দেখিয়ে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।