সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
শেখ হাসিনা উন্নয়নের কারিগর এবং উন্নত সমৃদ্ধ বাংলাদেশের রূপকার | চ্যানেল খুলনা

আলোচনা সভায় শেখ হারুন

শেখ হাসিনা উন্নয়নের কারিগর এবং উন্নত সমৃদ্ধ বাংলাদেশের রূপকার

চ্যানেল খুলনা ডেস্কঃবঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার চলমান দুর্নীতি বিরোধী আন্দোলন এগিয়ে নিতে যুবলীগের সর্বস্তরের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে খুলনা জেলা আ’লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ বলেন, যুদ্ধাপরাধীদের বিচার, জঙ্গিবাদ প্রতিরোধ, বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের বিচারসহ জাতীয় জীবনের বহু ক্ষেত্রে অভাবনীয় সাফল্য অর্জিত হয়েছে। শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নের কারিগর এবং উন্নত সমৃদ্ধ বাংলাদেশের রূপকার।
তিনি গতকাল বুধবার সন্ধ্যায় যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির ৮০ তম জন্মদিন উপলক্ষে জেলা যুবলীগ আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সরদার জাকির হোসেনের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এড. সুজিত অধিকারী, সহ-সভাপতি সাবেক এমপি আলহাজ¦ মোল্লা জালাল উদ্দিন, এড কাজী বাদশা মিয়া, এএফএম মাকসুদুর রহমান, সাবেক এমপি এড. সোহবার আলী সানা, যুগ্ম-সাধারণ সম্পাদক সরফুদ্দিন বিশ^াস বাচ্চু, অধ্যক্ষ দেলোয়ারা বেগম, অসীত বরণ বিশ^াস। বক্তৃতা করেন যুবলীগ নেতা অজিত বিশ^াস, এ বি এম কামরুজ্জামান, আসাদুজ্জামান রিয়াজ, শেখ আবু হানিফ, পারভেজ হাওলাদার, ইমরান হোসেন, ব্রজেন দাস, মিজানুর রহমান, প্রদীপ বিশ^াস, মাহাফুজুর রহমান সোহাগ, প্রবীর দাস, শাহানেওয়াজ কবির টিংকু, সরদার জসিম উদ্দিন, রতন মন্ডল,খায়রুল ইসলাম ইসলাম, কবিরুল ইসলাম মনা প্রমুখ। সভা শেষে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।