সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
শেখ হাসিনাসহ ৪০ নেতাকে জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ বাইডেনের | চ্যানেল খুলনা

শেখ হাসিনাসহ ৪০ নেতাকে জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ বাইডেনের

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিশ্বের ৪০ নেতাকে বৈশ্বিক জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

দুই দিনের এই সম্মেলন এপ্রিলের ২২ এবং ২৩ তারিখ ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে। সরাসরি সম্প্রচার হবে বিভিন্ন টেলিভিশনে।

এ বিষয়ে হোয়াইট হাউজের একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘জাতিসংঘের জলবায়ু পরিবর্তন কনফারেন্সের পথে এটি হবে গুরুত্বপূর্ণ মাইলস্টোন।’

সম্মেলনে আমন্ত্রণ পাওয়া নেতাদের মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেমন রয়েছেন, তেমনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনেরও নাম আছে।

দক্ষিণ এশিয়া থেকে থেকে ডাক পেয়েছেন শুধু বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং।

নভেম্বরে জাতিসংঘে জলবায়ু কনফারেন্স হওয়ার কথা। তার আগে এই সম্মেলনে যুক্তরাষ্ট্র নানাবিধ পরিকল্পনার কথা জানাবে। জলবায়ু পরিবর্তন নিয়ন্ত্রণ করে কীভাবে বিশ্বকে আর্থিকভাবে লাভবান করা যায়, পরিবেশ ঠিক রাখা যায় সেই আলোচনায় বসবেন বিশ্বনেতারা।

দেশগুলো কীভাবে শক্তিশালী জলবায়ু প্রত্যাশায় অবদান রাখতে পারে এই সম্মেলনে সেই বিষয়গুলো ঠিক করার একটা সুযোগ রাখতে বিশ্বনেতাদের বাইডেন গুরুত্ব দিতে বলেছেন তার আমন্ত্রণপত্রে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

জাতীয় আরও সংবাদ

জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী

নিরাপত্তার ঘেরাটোপে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে দেবেন না

যারা বাজেটকে ‘চানাচুর’ আখ্যা দেয় তারা বন্ধু না : প্রধানমন্ত্রী

একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চলসহ ৫ প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি টাকা

ফকিরহাটে কৃষক দল নেসেপ্টেম্বর-অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন : মির্জা ফখরুল

বেনজীরকে দেশে ফেরাতে নথি আরবি ভাষায় অনুবাদ, প্রত্যর্পণ প্রক্রিয়া জোরদার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।