সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
শেখ হাসিনাকে ফোন করে ঈদের শুভেচ্ছা জানালেন ভুটান প্রধানমন্ত্রী | চ্যানেল খুলনা

শেখ হাসিনাকে ফোন করে ঈদের শুভেচ্ছা জানালেন ভুটান প্রধানমন্ত্রী

ফাইল ছবি

ফাইল ছবি

চ্যানেল খুলনা ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং। মঙ্গলবার বেলা পৌনে ১২টায় শেখ হাসিনাকে ফোন করেন লোটে শেরিং।
গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

সচিব জানান, বেলা পৌনে ১২টায় লোটে শেরিং ভুটানের জনগণ এবং তার পক্ষ থেকে বাংলাদেশের জনগণ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঈদুল আজহার শুভেচ্ছা জানান। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বাংলাদেশের জনগণ ও নিজের পক্ষ থেকে ভুটানের রাজা, প্রধানমন্ত্রী এবং জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানান।

প্রেস সচিব ইহসানুল করিম আরও জানান, ১০ মিনিটের ফোনালাপে দুই প্রধানমন্ত্রী বাংলাদেশ ও ভুটানের অব্যাহত শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধি কামনা করেন।

গত বছরের নভেম্বর ভুটানের প্রধানমন্ত্রী নির্বাচিত হন ময়মনসিংহ মেডিকেলের সাবেক ছাত্র লোটে শেরিং। চলতি বছরের এপ্রিলে স্ত্রীকে নিয়ে ঢাকা ও ময়মনসিংহ সফর করেন তিনি। সফরকালে পহেলা বৈশাখের বর্ষবরণ অনুষ্ঠান উপভোগ করেন ভুটান প্রধানমন্ত্রী।

https://channelkhulna.tv/

জাতীয় আরও সংবাদ

‘হ্যাঁ’ ভোট দিতে শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচার চালানো হবে

‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের প্রচারের নৈতিক ভিত্তি জুলাইয়ের আত্মদান: আলী রীয়াজ

যুক্তরাজ্যে সহকারী হাইকমিশনে নিয়োগ পেলেন ওসমান হাদির ভাই ওমর

গণভোটের প্রচারে জেলায় জেলায় যাচ্ছেন উপদেষ্টারা

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ

১২ ফেব্রুয়ারিই নির্বাচন, এক দিন পরেও নয়: প্রধান উপদেষ্টা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।