সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
শেখ সোহেল এর আম্মা ও শাশুড়ির রুহের মাগফেরাত কামনায় হুইল চেয়ার ও খাদ্য সামগ্রী বিতরণ | চ্যানেল খুলনা

শেখ সোহেল এর আম্মা ও শাশুড়ির রুহের মাগফেরাত কামনায় হুইল চেয়ার ও খাদ্য সামগ্রী বিতরণ

ক্রিকেট বোর্ডের পরিচালক ও কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেল এর আম্মা ও শাশুড়ির এবং শ্যালকের রুহের মাগফিরাত কামনায় করে খালিশপুর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী মাহমুদ এর উদ্যোগে হুইল চেয়ার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খুলনার বিভিন্ন এলাকা থেকে আসা অসহায় ও দরিদ্র ৫০ জন ব্যক্তির মাঝে হুইল চেয়ার , রমজানের ইফতারি ও খাদ্য বিতরণ করা হয় । হুইচ ও খাদ্য বিতরণ শেষে শেখ সোহেল আম্মা রিজিয়া নাসের ও শাশুড়ি আয়েশা আলম এর রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন খালিশপুর কদমতলা জামে মসজিদের পেশ ইমাম।
হুইল চেয়ার ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, প্যানেল মেয়র ১ আমিনুল ইসলাম মুন্না,১২ নং ওয়ার্ড ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামান মনির, সংরক্ষিত মহিলা কাউন্সিলর-৪ পারভীন আক্তার, খুলনার ট্যাংলরি ওয়ার্নার এসোসিয়েশনের মহাসচিব শেখ ফরহাদ হোসেন, অহিদুজ্জামান খান ডারউইন, খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য অজগর বিশ্বাস তারা,শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ এর খুলনা মহানগর সভাপতি আনিছুর রহমান কবির, ক্রীড়া সংগঠক হাফিজুর রহমান, মোহাম্মদ ফখরুল ইসলাম, দেবা মিস্ত্রি, চান কান্তি বিশ্বাস, পাপ্পু, বিধান সাহা,হ্যাপি শেখ।-খবর বিজ্ঞপ্তি

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে পবিত্র ঈদ-উল-ফিতরের জামাত সকাল সাড়ে ৭ টায় অনুষ্ঠিত হবে

খালিশপুরের ১০ নং ওয়ার্ডে মাওঃ মশিউর রহমানের পক্ষ থেকে ছিন্নমূলের মাঝে ঈদ উপহার বিতরণ

সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বন্ধুমহল:এড. মনা

খুলনায় জুলাই যোদ্ধাসহ ১৮৮ জনের মধ্যে আর্থিক সাহায্য প্রদান

দৌলতপুরে যুবদল নেতা রাসু প্রকাশ্যে গুলিতে নিহত: ক্ষোভ ও তীব্র নিন্দা বিএনপি নেতাদের

খুলনা জেলা পরিষদের দায়িত্ব গ্রহন নবনিযুক্ত প্রশাসক মনিরুল হাসান বাপ্পীর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।