সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
শেখ সোহেলের উদ্যোগে বটিয়াঘাটা উপজেলায় ইফতার বিতরণ | চ্যানেল খুলনা

শেখ সোহেলের উদ্যোগে বটিয়াঘাটা উপজেলায় ইফতার বিতরণ

‘‘রোজাদার এর জন্য ইফতার’’ শ্লোগান নিয়ে পুরো রমজান মাস জুড়ে খুলনা মহানগরী ও জেলায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর পরিচালক শেখ সোহেলের উদ্যোগে ইফতার বিতরণ কর্মসুচী চলমান রয়েছে। যার অংশ হিসেবে রবিবার জেলার বটিয়াঘাটা উপজেলার বাসস্ট্যান্ডে পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বতিরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন
জেলা আওয়ামী লীগ নেতা ও বটিয়াঘাটা উপজেলার চেয়ারম্যান আশরাফুল আলম খান, বাংলাদেশ আওয়ামী যুবলীগ, খুলনা মহানগর শাখার আহবায়ক সফিকুর রহমান পলাশ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ আবু হানিফ, বটিয়াঘাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিলীপ হালদার, বটিয়াঘাটা উপজেলা ভাইস চেয়ারম্যান চঞ্চল বিশ^াষ, জেলা ছাত্রলীগ নেতা মৃণাল কান্তি বাছার, নগর ছাত্রলীগ নেতা মাহামুদুল ইসলাম সুজন, বটিয়াঘাটা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হুমায়ুন কবির, ছাত্রলীগ নেতা সুরজিত মন্ডল, শেখ মো: রাসেল, রাহুল শাহারিয়ার, প্রমুখ।
ইফতার বিতরণ এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব, শহীদ শেখ আবু নাসের, বেগম রাজিয়া নাসেরসহ ১৫আগষ্ট নিহত সকলের আত্মার শান্তি কামনায় দোয়া এবং দেশ ও জাতির উন্নয়নে দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় ৫শতাধিক পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে পবিত্র ঈদ-উল-ফিতরের জামাত সকাল সাড়ে ৭ টায় অনুষ্ঠিত হবে

খালিশপুরের ১০ নং ওয়ার্ডে মাওঃ মশিউর রহমানের পক্ষ থেকে ছিন্নমূলের মাঝে ঈদ উপহার বিতরণ

সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বন্ধুমহল:এড. মনা

খুলনায় জুলাই যোদ্ধাসহ ১৮৮ জনের মধ্যে আর্থিক সাহায্য প্রদান

দৌলতপুরে যুবদল নেতা রাসু প্রকাশ্যে গুলিতে নিহত: ক্ষোভ ও তীব্র নিন্দা বিএনপি নেতাদের

খুলনা জেলা পরিষদের দায়িত্ব গ্রহন নবনিযুক্ত প্রশাসক মনিরুল হাসান বাপ্পীর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।