সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
শেখ সোহেলের উদ্যোগে নগরীর ময়লাপোতা মোড়ে পথচারীদের মাঝে ইফতার বিতরণ | চ্যানেল খুলনা

শেখ সোহেলের উদ্যোগে নগরীর ময়লাপোতা মোড়ে পথচারীদের মাঝে ইফতার বিতরণ

বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর পরিচালক শেখ সোহেলের উদ্যোগে রমজান মাসে জুড়ে নগরীর বিভিন্ন স্থানে ইফতার বিতরণ করার কর্মসুচী গ্রহন করা হয়েছে। যার অংশ হিসেবে রবিবার নগরীর ময়লাপোতা মোড়স্থ বায়তুন আমান জামে মসজিদ প্রাঙ্গনে ইফতার সামগ্রী বতিরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, খুলনা মহানগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ, খুলনা মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক ও নগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আনিসুর রহমান, নগর যুবলীগ নেতা শওকত হোসেন, মোহাম্মদ আলী, অভিজিৎ চক্রবর্তী দেবু, ২০নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক শওকত হাসান, স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ প্রিন্স, সাবেক ছাত্রনেতা রিপন কবীর, অভিজিৎ পাল, ছাত্রলীগ নেতা মোঃ মাহমুদুল ইসলাম সুজন, সোহান হোসেন শাওন, মাহামুদুর রহমান রাজেস, তরিকুল ইসলাম তুফান, সোনাডাঙ্গা থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রোম্মান আহম্মেদ, যুবলীগ কর্মী সাগর মজুমদার প্রমুখ। ইফতার বিতরণ এর আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব, শহীদ শেখ আবু নাসের, বেগম রাজিয়অ নাসেরসহ ১৫আগষ্ট নিহত সকলের আত্মার শান্তি কামনায় দোয়া এবং দেশ ও জাতির উন্নয়নে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পড়ান বায়তুন আমান জামে মসজিদের ইমাম। এ সময় ৫শতাধিক পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনা-২ আসনে মহানগর বিএনপির প্রচারণা শুরুনতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

সোনাডাঙ্গায় এনসিপি পরিচয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় ইমরান মুন্সী হত্যা মামলার আসামি গ্রেপ্তার

খুলনায় এনসিপির শ্রমিক নেতাকে গুলির ঘটনায় তন্বীসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

খুলনায় যুবকের দুই হাতের কব্জি কেটেছে সন্ত্রাসীরা

নারী সঙ্গী ও মাদক নিয়ে বাগবিতণ্ডায় খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।