সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ খুলনা মহানগর শাখার মাসিক সভা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ খুলনা মহানগর শাখার মাসিক সভা অনুষ্ঠিত

শেখ রাসেল জাতীয় শিশুকিশোর পরিষদ খুলনা মহানগর শাখার মাসিক সভা গতকাল অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মোঃ আনিসুর রহমান কবির এর সভাপতিত্ত্বে সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম নুর হাসান জনি সভাটি পরিচালনা করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক কলিন হোসেন আরজু, সাংস্কৃতিক -সম্পাদক কাজী মিকু, কার্যনির্বাহী সদস্য শাহানা পারভীন, শাহ্ আরাফাত রাহীব, মোঃ রবিউল হোসেন খান, মোঃ সিয়াম, মোঃ তৌহিদুজ্জামান প্রমুখ।
সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহোদর শহীদ শেখ আবু নাসের এর সহধর্মিণী, বাগেরহাট -১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, খুলনা- ২ আসনের সংসদ সদস্য সেখ সালাউদ্দিন জুয়েল, বিসিবির পরিচালক ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের নবনির্বাচিত প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেল উদ্দিন, নৌপরিবহন মালিক গ্রুপের সহ সভাপতি শেখ জালাল উদ্দিন রুবেল ও শেখ বেলাল উদ্দিন বাবু ভাইয়ের মাতা সদ্য প্রয়াত বেগম রাজিয়া নাসের এর আতœার মাগফিরাত কামনা করে কোরআন খতম ও দোয়া মাহফিল আয়োজন, বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগীতা আয়োজনসহ সংগঠনের কার্যক্রম গতিশীল করার লক্ষে অনতিবিলম্বে মহানগরের অন্তর্গত ৫ টি থানা ও ওয়ার্ড সমূহের কিমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে পবিত্র ঈদ-উল-ফিতরের জামাত সকাল সাড়ে ৭ টায় অনুষ্ঠিত হবে

খালিশপুরের ১০ নং ওয়ার্ডে মাওঃ মশিউর রহমানের পক্ষ থেকে ছিন্নমূলের মাঝে ঈদ উপহার বিতরণ

সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বন্ধুমহল:এড. মনা

খুলনায় জুলাই যোদ্ধাসহ ১৮৮ জনের মধ্যে আর্থিক সাহায্য প্রদান

দৌলতপুরে যুবদল নেতা রাসু প্রকাশ্যে গুলিতে নিহত: ক্ষোভ ও তীব্র নিন্দা বিএনপি নেতাদের

খুলনা জেলা পরিষদের দায়িত্ব গ্রহন নবনিযুক্ত প্রশাসক মনিরুল হাসান বাপ্পীর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।