সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
শেখ তন্ময়ের ‘বাগেরহাট অক্সিজেন ব্যাংক’র মোংলা শাখার যাত্রা শুরু | চ্যানেল খুলনা

শেখ তন্ময়ের ‘বাগেরহাট অক্সিজেন ব্যাংক’র মোংলা শাখার যাত্রা শুরু

করোনা আক্রান্ত রোগীদের সেবায় বাগেরহাট-০২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময় প্রতিষ্ঠিত ‘বাগেরহাট অক্সিজেন ব্যাংক’র মোংলা শাখার যাত্রা শুরু হয়েছে। মঙ্গলবার দুপুরে ‘বাগেরহাট অক্সিজেন ব্যাংক’র মোংলা শাখার উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শিকদার ইয়াসিন আরাফাত। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এবং উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর ছাত্রলীগের সভাপতি কাজী মোয়াজ্জেম হোসেন রানা, সাধারণ সম্পাদক শেখ শাহরুখ বাপী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ সজীব খান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন করোনা আক্রান্ত রোগীদের অক্সিজেন ব্যাংক’র মাধ্যমে সহায়তা প্রদাণের জন্য শেখ সারহান নাসের তন্ময় এমপি’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। শুরুতেই ৫টি অক্সিজেন সিলিন্ডার দিয়ে এ শাখার যাত্রা শুরু হয়েছে। মোংলা শাখার নির্দিষ্ট ফোন নম্বরে কল করলেই অক্সিজেন সিলিন্ডার রোগীর কাছে ফ্রি পৌঁছে দিবেন স্থানীয় ছাত্রলীগ নেতা-কর্মীরা।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে এমপির সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়

চিতলমারীতে কলেজের জিবি’র সদস্য এমপি নির্বাচিত হওয়ায় সংসর্ধনা প্রদান

ফকিরহাটে আস্থা সেবা সংস্থা’র বই বিতরণ

পরিচ্ছন্ন উপজেলা গড়তে নিজ হাতে রাস্তার ময়লা-আবর্জনা পরিস্কার করলেন এমপি মশিউর রহমান খান

ফকিরহাটে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ৬০ জেলেকে বকনা বাছুর বিতরণ

চিতলমারীতে মায়ের চরণ ধুয়ে শ্রদ্ধা জানালো অর্ধ-শতাধিক সন্তান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।