সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা | চ্যানেল খুলনা

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৮ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার সেলিম উদ্দিন (৫০) নামের এক দোকানিকে হাতেনাতে ধরেছেন স্থানীয়রা। পরে তাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। শুক্রবার (১৪ মার্চ) সকালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের আটিগ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত সেলিম সিলেটের জামালগঞ্জের আজগর আলী তালুকদারের ছেলে। তিনি আটিগ্রাম এলাকায় ভাড়া থাকেন।

ভুক্তভোগী শিশুর পরিবারের অভিযোগ, শুক্রবার সকালে শিশুটিকে তার মা বিস্কুট কিনতে টাকা দেন। সেই টাকা নিয়ে বাচ্চাটি সেলিমের দোকানে যায়। দোকানে যাওয়ার পর সেলিম শিশুটিকে ভেতর নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এসময় শিশুটি চিৎকার দিলে আশপাশের লোকজন অভিযুক্তকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশ সোপর্দ করে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকালে এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়। পরে এই ঘটনায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

নকল করতে বাধা দেওয়াকে কেন্দ্র করে সঙ্গে পুলিশের সংঘর্ষ: ১০০ জনের বিরুদ্ধে মামলা

বিয়ে করতে এসে গ্রেপ্তার মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি

ধর্ষণচেষ্টার পর গলা কেটে শিশু হত্যা : একমাত্র আসামির মৃত্যুদণ্ড

রেফারি ও ফিফা সভাপতির বিরুদ্ধে থানায় অভিযোগ বাংলাদেশি যুবকের

মায়ের মৃত্যুর ১২ বছর পর পিতৃপরিচয় পেল ধর্ষণের শিকার নারীর সন্তান

গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ২ লাখ টাকা দাবি, অভিযুক্ত গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।