সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
শিরীণ হক পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে কুইজ প্রতিযোগিতা | চ্যানেল খুলনা

শিরীণ হক পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে কুইজ প্রতিযোগিতা

বাগেরহাটের ফকিরহাট শিরীণ হক পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে সাইবার সিকিউরিটি, সাইবার বুলিয়, ফ্যাক্ট চেকিং ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

ফকিরহাট উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুর ১২টায় অত্র বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিরীণ হক পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমর কৃষ্ণ রায়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মো: গোলাম মোস্তফা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আসাদুজজামান, সহকারী প্রোগ্রামার মো: আলমগীর হোসেন ও বেতাগা আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দন কুমার দাস।

সহকারী শিক্ষক খায়রুল বাসার জুয়েলের সঞ্চালনায় এসময় বিভিন্ন শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। শেষে কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের হাতে ক্রেষ্ট প্রদান করা হয়।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

বাগেরহাটে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে বর-কনেসহ ১৩ জন নিহত

ফকিরহাটে নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা ও ইফতার মাহফিল

ফকিরহাটে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন

কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ সুন্দরবনের বনদস্যু আটক

মোংলায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে কোষ্ট গার্ড

মোংলায় সার্ভিস বাংলাদেশ’র আয়োজনে নারী দিবস পালন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।