সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
শিক্ষারমান উন্নয়নে শিক্ষকসহ সংশ্লিষ্টদের এগিয়ে আসতে হবে : শ্রম প্রতিমন্ত্রী | চ্যানেল খুলনা

শিক্ষারমান উন্নয়নে শিক্ষকসহ সংশ্লিষ্টদের এগিয়ে আসতে হবে : শ্রম প্রতিমন্ত্রী

চ্যানেল খুলনা ডেস্কঃশ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এর অবকাঠামোসহ অন্যান্য উন্নয়ন করে যাচ্ছে। শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থীসহ শিক্ষার সাথে জড়িত সংশ্লিষ্টদের এগিয়ে আসতে হবে। সব কিছু সরকারের একার পক্ষে সম্ভব নয়।
তিনি গতকাল বৃহস্পতিবার দুপুরে খুলনার দৌলতপুর সরকারি বিএল কলেজের শিক্ষার্থীদের অর্থায়নে প্রায় ৮৪ লাখ টাকা ব্যয়ে নতুন দুইটি বাস ও নতুন গ্যারেজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, শিক্ষকদের শ্রেণীকক্ষে পাঠদানে আরো আন্তরিক হতে হবে। মেধাবী শিক্ষার্থীরা দেশকে আরো সামনে এগিয়ে নেবে। শিক্ষার্থীকে বিশ্বমানের শিক্ষা, জ্ঞান ও তথ্যপ্রযুক্তিতে দক্ষ হতে হবে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, সস্ত্রাস, মাদক ও দুর্নীতি থেকে দূরে থাকতে হবে। শিক্ষার্থীদের সুশিক্ষা নিশ্চিত করার পাশাপাশি মাদকের মতো ভয়াবহ সমস্যা থেকে তাদের দূরে রাখার ক্ষেত্রেও শিক্ষকদের দায়বদ্ধতা রয়েছে।
সরকারি বিএল কলেজের অধ্যক্ষ প্রফেসর কে এম আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপাধ্যক্ষ প্রফেসর শরীফ আতিকুজ্জামান, কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মোঃ হাফিজুর রহমান, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আসাদুজ্জামান রাসেল, কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ রাকিব মোড়ল এবং সাধারণ সম্পাদক নিশাত ফেরদৌস অনি। এর আগে প্রতিমন্ত্রী প্রায় ৮৪ লাখ টাকা ব্যয়ে নতুন দুইটি বাসের উদ্বোধন করেন।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।