সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
শাহাজালাল মিলনের সহধর্মিণীর মৃত্যুতে খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির শোক বিবৃতি | চ্যানেল খুলনা

শাহাজালাল মিলনের সহধর্মিণীর মৃত্যুতে খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির শোক বিবৃতি

খুলনা টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও মাছরাঙ্গা টেলিভিশনের ক্যামেরাপার্সন মোঃ শাহাজালাল মোল্লা মিলনের সহধর্মিণীর মৃত্যুতে খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটি গভীর শোক প্রকাশ করছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাত সাড়ে তিনটার দিকে নগরীর মোহাম্মদ নগরে নিজ বাসায় অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নেওয়া হয়; সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বাদ জোহর নড়াইলের রাইখালী গ্রামে পারিবারিক কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন হয়।

মোঃ শাহাজালাল মোল্লা মিলনের সহধর্মিণীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোস্তফা জামাল পপলু, সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম মতি, কোষাধ্যক্ষ বেল্লাল হোসেন সজল-সহ সংগঠনের সকল সদস্য।

মৃত্যুকালে তিনি সদ্য ভূমিষ্ঠ এক পুত্র সন্তানসহ দুই ছেলে ও এক কন্যা রেখে গেছেন। নবজাতকটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শিশুটির দ্রুত আরোগ্য কামনা করেছেন সংগঠনের নেতৃবৃন্দ।

আল্লাহ তায়ালা মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় শোক সহ্য করার শক্তি দান করুন- আমিন।

https://channelkhulna.tv/

শোক আরও সংবাদ

মোংলা কাস্টমস্ এজেন্টস্ এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতির স্ত্রীর ইন্তেকালে শোক প্রকাশ

কুয়েটের প্রাক্তন ছাত্র জোবায়ের আল নাহিয়ানের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের শোক

কটকা ট্র্যাজেডি: খুলনা বিশ্ববিদ্যালয় শোক দিবস আগামীকাল ১৩ মার্চ

বিএনপি নেতা রুবায়েদ হোসেন বাবুর ইন্তেকাল, বিএনপির গভীর শোক প্রকাশ

খুলনা মহানগর বিএনপি’র সভাপতির ভাইয়ের মৃত্যুতে জেলা নেতৃবৃন্দের শোক

খালেদা জিয়া স্মরণে মানিক মিয়ায় নাগরিক শোকসভা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।