সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
শার্শায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন সরকারী সুবিধাভোগীরা | চ্যানেল খুলনা

শার্শায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন সরকারী সুবিধাভোগীরা

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন শার্শা উপজেলার হাজারো সুবিধাভোগী। বুধবার (৮ নভেম্বর) বিকালে উপজেলা স্টেডিয়াম মাঠে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে দুপুর থেকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে সুবিধাভোগীরাআসতে শুরু করে। দুপুরের মধ্যেই কানায় কানায় ভরে যায় গোটা স্টেডিয়াম মাঠ ও আশপাশ এলাকা। অনুষ্ঠানের মাধ্যমে সামাজিক নিরাপত্তা বেষ্টনীসহ সরকারি বিভিন্ন প্রকল্পের আওতাধীন হাজার হাজার সুবিধাভোগীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ন চন্দ্র পাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) বেলাল হোসাইন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, বেনাপোল পৌর সভার মেয়র আলহাজ্ব নাসির উদ্দিন, নাভারন সার্কেলের সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান, উপজেলা সহকারী কমিশনার ফারজানা ইসলাম,
শার্শা থানার অফিসার ইনচার্জ এএসএম আকিকুল ইসলাম, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া প্রমূখ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সুন্দরবনে মধু আহরণের অভিযোগে ১ হাজার কেজি মধুসহ ১১ মৌয়াল আটক

জনতার সংবর্ধনায় দায়িত্ব গ্রহণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ১

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে আলোচনা

সুন্দরবনে বনবিভাগের ছোড়া গুলিতে জেলে নিহতের অভিযোগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।