সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
শার্শার ফ্রি খাবার বাড়িতে কম্বল বিতরণ ও মানবতার খাম্বা উদ্বোধন | চ্যানেল খুলনা

শার্শার ফ্রি খাবার বাড়িতে কম্বল বিতরণ ও মানবতার খাম্বা উদ্বোধন

বেনাপোল প্রতিনিধি : “লাগলে নিয়ে যান, থাকলে দিয়ে যান “এই শ্লোগানকে সামনে রেখে যশোরের শার্শা উপজেলার নাভারণের ফ্রি খাবার বাড়িতে এতিম ও সুবিধা বঞ্চিতদের মাঝে কম্বল বিতরণ এবং মানবতার খাম্বা উদ্ভোধন করা হয়েছে।

শুক্রবার (১৮ ডিসেম্বর) বিকালে বুরুজবাগান পাইলট বালিকা বিদ্যালয় সংলগ্ন ফ্রী খাবার বাড়িতে নাভারণ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জুয়েল ইমরান যশোর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল ও মানবতার খাম্বা উদ্ভোধন করেন।

এসময় প্রধান অতিথি জুয়েল ইমরান বলেন, উদ্ভাবক মিজান যেভাবে গরীব অসহায় দুস্থ মানুষের সেবা করে যাচ্ছেন। সেভাবে যদি শার্শার প্রতিটি ঘরে ঘরে এক একটা মিজান তৈরি হতো তাহলে শার্শা উপজেলায় কেউ অসহায় থাকতো না।

তাই আসুন আমরা সকলে মিলে মিজানের যার যার অবস্থানে থেকে অসহায়দেরকে সহযোগিতা করি, তাহলে অসহায় সুস্থ গরীব মানুষের দুঃখ লাঘব হবে। সমাজের বিত্তবান সকলকে অসহায়-দুস্থ মানুষের পাশে দাড়ানোর আহবান জানান তিনি।

পরে প্রধান অতিথি অসহায়-দুস্থ, এতিম শিক্ষার্থীদের মাঝে কম্বল, মশারি, বিছানা ও খাবার বিতরণ করেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নাভারণ ফজিলাতুননেছা মহিলা কলেজের প্রভাষক সাংবাদক আসাদুজ্জামান আসাদ, শার্শা সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোরাদ হোসেন, আবু তোরাব যুব সংঘের প্রতিষ্ঠাতা মেহেদি হাসান, তরুণ বিশিষ্ঠ ব্যবসায়ী আলমগীর হোসেন, সমাজ সেবক উজ্জ্বল হোসেন, বাদল নার্সারির পরিচালক বাদল হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মিডিয়কর্মী এবং বিভিন্ন শেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

যশোর আরও সংবাদ

বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৫১০ মেট্রিকটন চাল আমদানি

ভারত থেকে বেনাপোল বন্দরে ১২৫ টন বিস্ফোরক দ্রব্য আমদানি

শার্শায় বিদেশ ফেরত বাবলুর বাণিজ্যিক ভাবে দুম্বা চাষে সফলতা

যশোরে আমির হামজার বিরুদ্ধে মানহানীর মামলা

বেনাপোল বন্দরে চাঁদাবাজির অভিযোগে বাণিজ্যিক সংগঠনের সংবাদ সম্মেলন

যশোরে দোকানে চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবক নিহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।