সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
শান্তিপূর্ণ রোহিঙ্গা প্রত্যাবাসন চাই : পররাষ্ট্রমন্ত্রী | চ্যানেল খুলনা

শান্তিপূর্ণ রোহিঙ্গা প্রত্যাবাসন চাই : পররাষ্ট্রমন্ত্রী

চ্যানেল খুলনা ডেস্কঃআমরা চাই, রোহিঙ্গারা ফিরে যাক। কিন্তু কোনোভাবেই জোর করে তাদের ফেরত পাঠাতে চাই না। শান্তিপূর্ণ প্রত্যাবাসন চাই আমরা।বৃহস্পতিবার শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় রোহিঙ্গা শরণার্থীদের ওপর আয়োজিত এক চিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে মিয়ানমার বারবার কথা দিয়ে কথা রাখছে না। অবশেষে এটি আন্তর্জাতিক আদালতে গড়িয়েছে। মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতনের বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিজে) করা গাম্বিয়ার মামলার শুনানি হয়েছে। আমরা আশা করছি, একটি উপযোগী রায় আসবে। ’

মন্ত্রী আরো বলেন, ‘আইসিজের পাশাপাশি আন্তর্জাতিক ফৌজদারি আদালতের (আইসিসি) দৃষ্টিতে আছে মিয়ানমার পরিস্থিতি। আইসিসির কৌঁসুলির দপ্তর রোহিঙ্গা নিপীড়নের অভিযোগ তদন্ত করেছে। রায়ে এসব বিষয়ও প্রভাব ফেলবে।’

ড. মোমেন বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশ বলছে মিয়ানমারের গণহত্যা হয়েছে। এখন তারা মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে।’তিনি বলেন, ‘১১ লাখ রোহিঙ্গা শরনার্থীর মধ্যে ৭৬ শতাংশই হচ্ছে নারী-শিশু। আমরা সীমিত আকারে হলেও তাদের শিক্ষার ব্যবস্থা করার চেষ্টা করছি। কিন্তু তারা নিজ দেশ মায়ানমারের মূল শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

কাঁঠালিয়ায় ইয়াবা কারবারি যুবলীগের সদস্যের কামড়ে এসআই আহত

সৌদিতে সড়ক দুর্ঘটনা, বাড়িতে ফিরেছে আহত ফাইজা

গোপালগঞ্জে দুই পক্ষে সংঘর্ষে নিহত ১, আহত ১১

বগুড়া-৬ উপ-নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় জুবাইদা, জাইমা ও শর্মিলা

হাতকড়া পরে মায়ের জানাজায় দুই ছেলে

নওগাঁয় বিয়ে বাড়িতে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।