সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
শরণখোলায় সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত | চ্যানেল খুলনা

শরণখোলায় সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের শরণখোলায় সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের সড়কে।
নিহতের পুত্র আল-আমিন জানায়, গতকাল (মঙ্গলবার) সকাল ১১টার দিকে তার মা রেনু বেগম (৫০) শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের সড়ক পাড় হওয়ার সময় দ্রুত গামী একটি মটর সাইকেল তাকে ধাক্কা মেরে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হয়। পথচারীরা তাকে উদ্বার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কিছু সময় পর তার মৃত্যু হয়। নিহত রেনু বেগম মোড়েলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটী গ্রামের কাঠ মিস্ত্রী আঃ শহিদ শেখের স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে শরণখোলায় একটি ভাড়াটিয়া বাসায় থাকতেন।
এ ব্যাপারে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফয়সাল আহমেদ জানান, গুরুতর আহত ওই নারীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছিল। কিন্তু রওয়ানা দেয়ার পুর্বে সে মারা যায় ।
শরণখোলা থানা অফিসার (ওসি) এস.কে আব্দুল্লাহ আল-সাইদ জানান, চালক সহ ওই মটর সাইকেলটি শনাক্তের চেষ্টা চলছে। এছাড়া নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে মামলা রেকর্ড হবে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় অবৈধভাবে মজুদ করা সাড়ে ১২ হাজার লিটার ডিজেল জব্দ

বাড়ির ভিতরে প্রবেশ করে বাবার সামনে যুবককে গুলি করে হত্যা

সুন্দরবনের বনদস্যু “ছোট সুমন” বাহিনীর এক সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

মোংলায় বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখম

বাগেরহাটে আগুনে পুড়েছে ৮ দোকান, ব্যবসায়ীদের অর্ধকোটি টাকার ক্ষতি

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।