সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
শরণখোলায় মটরসাইকেল থেকে পড়ে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু | চ্যানেল খুলনা

শরণখোলায় মটরসাইকেল থেকে পড়ে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু

বাগেরহাটের শরণখোলায় মটরসাইকেল থেকে পড়ে জয়নব বেগম (৬০) নামে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৯ আগষ্ট দুপুরের দিকে রায়েন্দা ইউনিয়নের লাকুরতলা এলাকায় ঘটনাটি ঘটে। সে উপজেলার সাউথখালী ইউনিয়নের দক্ষিণ সাউথখালী গ্রামের কবিরাজ হাকিমের স্ত্রী।

নিহতের ছেলে রাসেল জানায়, তার মা জনয়ব বেগমকে আমড়াগাছিয়া নামক স্থানে ডাক্তার দেখিয়ে মটর সাইকেল যোগে নিজ বাড়িতে ফেরার পথে লাকুরতলা এলাকায় মটর সাইকেলের পিছন থেকে মাথা ঘুরে ছিটকে পড়েন এবং মাথায় প্রচন্ড আঘাত পান।
স্থানীয়দের সহযোগীতায় মুমুর্ষ অবস্থায় তাকে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার নাদিয়া নওরীন তাকে মৃত ঘোষনা করেন এবং শরণখোলা থানার এস আই স্বপন কুমার সরকার ঘটনা স্থল পরিদর্শ করে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুর রহমান জানান,দুর্ঘটনা জনিত কারণে তার মৃত্যু হয়েছে এব্যাপারে কোনো অভিযোগ না থাকায় লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে এমপির সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়

চিতলমারীতে কলেজের জিবি’র সদস্য এমপি নির্বাচিত হওয়ায় সংসর্ধনা প্রদান

ফকিরহাটে আস্থা সেবা সংস্থা’র বই বিতরণ

পরিচ্ছন্ন উপজেলা গড়তে নিজ হাতে রাস্তার ময়লা-আবর্জনা পরিস্কার করলেন এমপি মশিউর রহমান খান

ফকিরহাটে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ৬০ জেলেকে বকনা বাছুর বিতরণ

চিতলমারীতে মায়ের চরণ ধুয়ে শ্রদ্ধা জানালো অর্ধ-শতাধিক সন্তান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।