সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
শরণখোলায় চুরির টাকাসহ মা ছেলে গ্রেফতার | চ্যানেল খুলনা

শরণখোলায় চুরির টাকাসহ মা ছেলে গ্রেফতার

শরণখোলা প্রতিনিধি :: শরণখোলায় চুরির অভিযোগে মা ছেলেসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ । তাদের কাছ থেকে নগদ অর্ধ লক্ষাধিক চোরাই টাকা ও মোবাইল কার্ড উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত তিনজনকে সোমবার (১ নভেম্বর) সকালে বাগেরহাট আদালতে পাঠানো করা হয়েছে।
পুলিশ রোববার সন্ধ্যায় উপজেলার রাজৈর গ্রাম থেকে চুরির সাথে জড়িত থাকার সন্দেহে রাজৈর গ্রামের মাওলানা রুহুল আমীন খানের পুত্র আম্মার খান (২২)কে গ্রেফতার করে।

পরে আম্মারের স্বীকারোক্তি অনুযায়ী রাজৈর গ্রাম থেকে লুৎফর রহমান হাওলাদারের পুত্র জাকারিয়া হাওলাদার (২২) ও জাকারিয়ার মাতা কাজল বেগম (৫২)কে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

এ সময় পুলিশ কাজল বেগমের কাছ থেকে নগদ ৬২ হাজার পাঁচশত চোরাই টাকা ও কিছু এমবি ও মিনিট কার্ড উদ্ধার করে। গত ২৯ অক্টোবর দুপুরে উপজেলার রাজৈর গ্রামে শরণখোলা কলেজ মোড়ের আবুল কালাম হাওলাদারের লাইব্রেরী ও টেলিকম দোকানের তালা ভেঙ্গে কে বা কারা দোকানের ক্যাশ বাক্স থেকে নগদ এক লাখ ছিয়াশি হাজার টাকা ও বিভিন্ন মোবাইল কোম্পানীর বিপুল পরিমাণ এমবি ও মিনিট কার্ড চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুর রহমান জানান, গ্রেফতারকৃতরা পেশাদার চোর। তাদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়ের পূর্বক সোমবার সকালে ধৃতদের বাগেরহাট আদালতে চালান দেওয়া হয়েছে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে এমপির সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়

চিতলমারীতে কলেজের জিবি’র সদস্য এমপি নির্বাচিত হওয়ায় সংসর্ধনা প্রদান

ফকিরহাটে আস্থা সেবা সংস্থা’র বই বিতরণ

পরিচ্ছন্ন উপজেলা গড়তে নিজ হাতে রাস্তার ময়লা-আবর্জনা পরিস্কার করলেন এমপি মশিউর রহমান খান

ফকিরহাটে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ৬০ জেলেকে বকনা বাছুর বিতরণ

চিতলমারীতে মায়ের চরণ ধুয়ে শ্রদ্ধা জানালো অর্ধ-শতাধিক সন্তান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।