সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
শবে কদরের রাতে আল-আকসায় ইসরায়েলি হামলা, ৮০ ফিলিস্তিনি আহত | চ্যানেল খুলনা

শবে কদরের রাতে আল-আকসায় ইসরায়েলি হামলা, ৮০ ফিলিস্তিনি আহত

পবিত্র শবে কদরের রাতে জেরুজালেমের আল আকসা মসজিদে ফিলিস্তিনি মুসল্লিদের ওপর হামলা চালিয়েছে ইসরাইলি নিরাপত্তা বাহিনী। রোববার (৯ মে) হামলার এ ঘটনাটি ঘটে।
খবরে বলা হয়, অধিকৃত পশ্চিমতীরে শেখ জাররাহ মহল্লা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ চেষ্টার বিরুদ্ধে বিক্ষোভে শবে কদরের রাতেও চড়াও হয়েছে ইসরাইলি নিরাপত্তা বাহিনী। এ সময় ফিলিস্তিনি তরুণরা পুলিশের ব্যারিকেড ভেঙে পাথর ছুড়তে থাকে। আর ইসরাইলি দাঙ্গা পুলিশ ঘোড়ায় চড়ে শব্দ বোমা ছুঁড়তে থাকে। বিক্ষোভ ছত্রভঙ্গ করে দিতে তারা জলকামানও ব্যবহার করে।

ফিলিস্তিন রেড ক্রিসেন্ট জানিয়েছে, এ ঘটনায় শিশুসহ অন্তত ৮০ ফিলিস্তিনি আহত হয়েছেন। তাদের মধ্যে ১৪ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।
মাহমুদ আল মারবুয়া (২৭) নামের এক ফিলিস্তিনি রয়টার্সকে বলেন, ‘তারা আমাদের এখানে নামাজ আদায় করতে দিতে চায় না। এখানে প্রতিদিনই সংঘর্ষ হচ্ছে।’
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ইসরায়েলের এই ‘অপকর্মের’ নিন্দা করেছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, তার দেশ প্রার্থনার স্বাধীনতা রক্ষার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষার কাজও দায়িত্বের সঙ্গে করে যাচ্ছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আন্তর্জাতিক আরও সংবাদ

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়েই ইরান ও যুক্তরাষ্ট্রের নতুন সংঘর্ষ

গাজায় ইসরায়েলি পারমাণবিক বোমা হামলার আশঙ্কা সিনওয়ারের, নথি প্রকাশ

ব্রিটেনে মে-জুনের তীব্র গরমে আড়াই হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে

ইরানের হিট লিস্টে ১৩ নেতা, তালিকা প্রকাশ সংবাদমাধ্যমে

নিজের নাম থেকে ‌‘নেতানিয়াহু’ বাদ দিলেন নেতানিয়াহুর ছেলে

তরুণীর বিরুদ্ধে ভাড়াটে খুনি দিয়ে বাবা-মাকে হত্যার অভিযোগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।