সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
শনিবার বিদ্যুৎ বন্ধ থাকবে খুলনার যেসব এলাকায় | চ্যানেল খুলনা

শনিবার বিদ্যুৎ বন্ধ থাকবে খুলনার যেসব এলাকায়

খুলনা মহানগরীর বিভিন্ন এলাকায় শনিবার (১১ ডিসেম্বর) বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিক্রয় ও বিতরণ বিভাগ-১, ওজোপাডিকো খুলনার আওতাধীন ৩৩/১১ কেভি সিটি মেইন উপকেন্দ্রের জরুরী রক্ষনাবেক্ষণ কাজের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) ওজোপাডিকোর বিক্রয় ও বিতরন বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মোঃ মাহমুদুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে : শনিবার সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত দোলখোলা ফিডারের আওতাধীন শান্তিধাম মোড়, পুরাতন সন্ধ্যা বাজার, সাতরাস্তা, দোলখোলা মোড়, শীতলাবাড়ি, মৌলভীপাড়া, টিবি বাউন্ডারি রোড, মিয়াপাড়া পাইপের মোড়, স্লাপ রোড, এম দাস লেন, টুটপাড়া সেন্ট্রাল রোড, লোহার গেট, পূর্ব বানিয়া খামার, রাস্তার মাথা ও তদসংলগ্ন আবাসিক এলাকা।

এছাড়া দুপুর ১ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত বাগমারা ফিডারের আওতাধীন ইকবাল নগর, পুরাতন সন্ধ্যা বাজার, রায়পাড়া, মুসলমান পাড়া, জাহিদুর রহমান সড়ক, সফেদাতলা মোড়, গফফারের মোড়, বাগমারা মেইন রোড, মতলেবের মোড়, মিস্ত্রীপাড়া, সোনামণি স্কুল ও তদসংলগ্ন আবাসিক এলাকা।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

খুলনায় আ’লীগ অফিসে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতিতে মাল্যদান

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

শুধু একটি শ্রেণিকে নিয়ে দেশ পুনর্গঠন সম্ভব নয় : তারেক রহমান

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনা-২ আসনে মহানগর বিএনপির প্রচারণা শুরুনতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।