সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
লাইলাতুল কদর উপলক্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা | চ্যানেল খুলনা

লাইলাতুল কদর উপলক্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১৫ মার্চ) এক বাণীতে প্রধানমন্ত্রী বলেন, লাইলাতুল কদর মহিমামণ্ডিত ও বরকতময় এক রাত। পবিত্র কোরআনুল কারিম রমজান মাসের এই মহিমান্বিত রাতেই অবতীর্ণ হয়েছে এবং মহান আল্লাহ তাআলা এ রাতকে হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ ঘোষণা করেছেন।

প্রধানমন্ত্রী বলেন, এই রাত মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমতের বার্তা নিয়ে আসে। ইবাদত-বন্দেগি, তওবা ও দোয়ার মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য লাভের এক অনন্য সুযোগ সৃষ্টি হয়।

তারেক রহমান আরও বলেন, রমজান মাস সংযম, আত্মশুদ্ধি, সহনশীলতা ও মানবিক গুণাবলির জাগরণের মাস। পবিত্র লাইলাতুল কদরের শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রজীবনে শান্তি, ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠায় অনুপ্রাণিত করে।

দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সবাই যেন এই রাতের তাৎপর্য অনুধাবন করে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনে বেশি বেশি ইবাদত-বন্দেগি করেন এবং মানবকল্যাণে আত্মনিয়োগ করেন।

বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন, পবিত্র লাইলাতুল কদরের অসীম রহমত ও বরকত যেন সবার ওপর বর্ষিত হয় এবং দেশ ও জাতি শান্তি, সম্প্রীতি এবং কল্যাণের পথে এগিয়ে যায়।

https://channelkhulna.tv/

প্রধানমন্ত্রী কর্নার আরও সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে ৫ সিটি করপোরেশনের নতুন প্রশাসকদের সাক্ষাৎ

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার কায়সার কামাল, শপথ পড়ালেন রাষ্ট্রপতি

আজ থেকে দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু: প্রধানমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে ১৪ মার্চ থেকে পরিচ্ছন্নতা অভিযান শুরু: প্রধানমন্ত্রী

আজকে আমার জন্য একটি ইমোশনাল দিন: ফ্যামিলি কার্ড উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

ফ্যামিলি কার্ড এ বছরের নারী দিবসের প্রতিপাদ্যের চেতনাকে প্রতিফলিত করে: প্রধানমন্ত্রী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।