সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
লবণচরা থেকে ১ কেজি পাঁচশ’ গ্রাম গাঁজাসহ ২ বিক্রেতা গ্রেফতার | চ্যানেল খুলনা

লবণচরা থেকে ১ কেজি পাঁচশ’ গ্রাম গাঁজাসহ ২ বিক্রেতা গ্রেফতার

লবণচরা থানার জিরোপয়েন্ট এলাকার রূপসী বাস কাউন্টারের সামনে থেকে থানা ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত মাদক কারবারিরা হচ্ছে দৌলতপুরের দক্ষিণ কাশিপুর এলাকার মোঃ মজিবর রহমানের স্ত্রী সাফিয়া বেগম ওরফে সাফি(৪৩), এবং ডুমুরিয়া থানার ডুমুরিয়া হাজিডাঙ্গা পূর্ব পাড়ার শ্রীদাম চন্দ্র রায় এর পুত্র পলাশ রায়(২৫)।

কেএমপি সূত্রে জানা যায়, সোমবার (৭ ফেব্রুয়ারি) রাত আনুমানিক সোয়া ১১টার সময় লবণচরা থানা পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জিরোপয়েন্ট হতে রূপসা ব্রীজগামী মহাসড়কের রূপসী বাস কাউন্টারের সামনে থেকে ২ মাদক কারবারিকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ১ কেজি ৫শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সংক্রান্তে তাদের বিরুদ্ধে লবণচরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১টি মামলা রুজু করা হয়েছে।

https://channelkhulna.tv/

আইন ও অপরাধ আরও সংবাদ

খুলনায় যুবকের দুই হাতের কব্জি কেটেছে সন্ত্রাসীরা

খুলনায় আ’লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

রিকশায় বসা হাদিকে গুলি করে মোটরসাইকেলে আসা দুই যুবক

খুলনায় ১২ মামলার আসামি সন্ত্রাসী ‘চিংড়ি পলাশ’ যশোরে গ্রেপ্তার

নির্বাচনে নেতা-কর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

খুলনায় জোড়া হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।