সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
লবণচরায় হাত-পা বাধা যুবকের মরদেহ উদ্ধার | চ্যানেল খুলনা

লবণচরায় হাত-পা বাধা যুবকের মরদেহ উদ্ধার

লবণচরা এলাকায় হাত এবং পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৩ মে) ভোর ৫ টার দিকে নগরের লবণচরা থানাধীন শিপইয়ার্ড এলাকা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

মরদেহের পরিচয় শনাক্ত করণে সিআইডি এবং পিবিআইয়ে’র বিশেষ টিম কাজ করছে।

স্থানীয়রা মাধ্যমে জানা যায়, লবণচরা থানাধীন শিপইয়ার্ড মেইন গেটের সামনে হাজী মো, মোশারফ হোসেনের বাড়ির ভাড়াটিয়া আশরাফুল ইসলাম ভোর ৫ টার দিকে কুকুরের ডাক চিৎকারে ঘুম ভেঙে যায়। এ সময়ে তিনি ওই বাড়ির পেছনের পশ্চিম দিকে তাকিয়ে দেখেন হাত-পা বাধা এবং মাথা ও মুখ মন্ডল পলিথিন দিয়ে মোড়ানো অবস্থায় একটি লাশ পড়ে রয়েছে। এমন অবস্থা দেখে তিনি প্রথমে বিষয়টি লবণচরা থানাকে অবগত করেন।

পরবর্তীতে থানা পুলিশ বিষয়টি অবগত করলে উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে তারা অজ্ঞাত ওই যুবকের মরদেহ নিয়ে যান।

লবণচরা থানার এসআই মো. জাকির হোসেন বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। যুবকটির বয়স আনুমানিক ২৭ বছর। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। হাত এবং পা বেঁধে তাকে প্রথমে জখম করা হয়। পরবর্তীতে তার মৃত্যু নিশ্চিত করার জন্য দুর্বৃত্তরা পলিথিন মুড়িয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

মৃত যুবকের পরিচয় জানা যায়নি। পরিচয় শনাক্তকরণে ঘটনাস্থলে পিবিআই এবং সিআইডি’র বিশেষ টিমকে অবগত করা হলে তারা কাজ করছেন। তবে যুবকের পরণে নীল রংয়ের জিন্স প্যান্ট এবং সবুজ রংয়ের টি শার্ট পরা ছিল বলে জানান লবণচরা থানার ওই কর্মকর্তা।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনায় নারীদের মাসিক স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনা কৌশলপত্র বাস্তবায়ন ও অবহিতকরণের লক্ষ্যে কর্মশালা

খুলনায় এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৩৬০ জন

খুলনার নতুন পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম

খুলনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

খালিশপুরে গোয়েন্দা পুলিশের অভিযানে মাদকসহ দুইজন আটক

খুলনায় তীব্র গরম, অনুভূত তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।