সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
লটারিতে মিলল সাড়ে ৮ হাজার কোটি টাকা | চ্যানেল খুলনা

লটারিতে মিলল সাড়ে ৮ হাজার কোটি টাকা

মেগা মিলিয়নস লটারি কিনে এক বিলিয়ন ডলার জিতেছেন যুক্তরাষ্ট্রের মিশিগান প্রদেশের এক ভাগ্যবান ব্যক্তি। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় সাড়ে ৮ হাজার কোটি টাকা।

এবিসি নিউজ জানিয়েছে, মেগা মিলিয়নসের ইতিহাসের এটি দ্বিতীয় মূল্যবান লটারি জয়ের ঘটনা। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এটি ৩য় সর্বোচ্চ লটারি জয়।

শনিবার এক বিবৃতিতে মেগা মিলিয়নস কর্তৃপক্ষ পুরস্কার ঘোষণা করলেও বিজয়ীর নাম এখনো প্রকাশ করেনি। লটারির বিজয়ী নাম্বারটি হচ্ছে ৪-২৬-৪২-৫০-৬০।

বিবৃতিতে বলা হয়, বিজয়ী ওই ভাগ্যবান একবারে পুরো অর্থ নিতে পারেন আবার ২৯ কিস্তিতে ভাগ করেও নিতে পারেন। তবে এ অর্থের ওপর তাকে সরকারকে বড় অংকের করও দিতে হবে।

লটারির নিয়ম অনুযায়ী, অর্থ গ্রহণের ক্ষেত্রে বিজয়ীর পরিচয় প্রকাশ করার কথা রয়েছে।

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

ট্রাম্পের শুল্ক অবৈধ: টাকা ফেরত চেয়ে ১ হাজারের বেশি মামলা

এলিয়েন ও ইউএফও সংক্রান্ত নথি প্রকাশে পেন্টাগনকে নির্দেশ দেবেন ট্রাম্প

চীনা নববর্ষের অনুষ্ঠানে রোবটদের মার্শাল আর্ট

আসামে মুসলিম জনসংখ্যা বাড়ছে, সংঘাতকালে এরা বাংলাদেশের পক্ষ নেবে: হিমন্ত

ভারতে ইসরায়েলি নারীকে ধর্ষণ, ৩ জনের মৃত্যুদণ্ড

যুক্তরাষ্ট্র হামলা চালালে ইরানকে সহায়তা করতে প্রস্তুত আফগানিস্তান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।