সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
‘লকডাউনে ১ কোটি ২৫ লাখ পরিবারকে খাদ্য সহায়তা দেবে সরকার’ | চ্যানেল খুলনা

‘লকডাউনে ১ কোটি ২৫ লাখ পরিবারকে খাদ্য সহায়তা দেবে সরকার’

লকডাউনে অসহায় কর্মহীন মানুষের আর্থিক সহায়তা দিতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, লকডাউনে ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৫ লাখ পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেয়া হবে।
রোববার তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে সেতুমন্ত্রী একথা বলেন।

বৈশ্বিক সংকট করোনাভাইরাস ও চলমান রমজানে সরকারের পাশাপাশি অসহায় ও কর্মহীন মানুষের পাশে দাঁড়াতে দলমত নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষের প্রতি এ সময় আহ্বান জানান তিনি।
ওবায়দুল কাদের বলেন, আসন্ন ঈদে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে ৩৬ লাখ ২৫ হাজার দরিদ্র পরিবারকে আর্থিক সহায়তা দেয়া হবে। বিপন্ন মানুষের পাশে সবার আগে দাঁড়ানো আওয়ামী লীগের রাজনৈতিক সংস্কৃতি এবং ঐতিহ্য।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল দেশের গণতন্ত্র নিয়ে নানান কথা বলার আগে নিজ দলে গণতন্ত্র প্রতিষ্ঠা করার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, কথায়, আচরণে ও রাজনীতিতে আপাদমস্তক অগণতান্ত্রিক মূল্যবোধের চর্চা করে বিএনপি। হালুয়া-রুটির গণতন্ত্র এখন জনগণ আর চায় না, নেতিবাচক রাজনীতিও দেশের জনগণ চায় না। মানুষের কল্যাণে রাজনীতি করুন।
ওবায়দুল কাদের বলেন, করোনাভাইরাস রাজনৈতিক দল চিনে না, আমরা প্রতিদিনই হারাচ্ছি মূল্যবান প্রাণ। দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। দোষারোপের রাজনীতি নয়, নয় অন্ধসমালোচনার তীর ছোড়া। সবাইকে সংক্রমণ রোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্য-সহযোগিতার হাত বাড়াতে হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

জাতীয় আরও সংবাদ

‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’, সম্প্রীতি রক্ষায় তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

বৃহস্পতিবার খুলনা-বাগেরহাট সফরে আসছে প্রধানমন্ত্রী তারেক রহমান

সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ, বছরে বাড়বে বিদ্যুৎ বিল সাশ্রয়

প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরার চেষ্টা, প্রত্যাহার রাজশাহী বিভাগীয় কমিশনার

বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারে গুরুত্ব

আইএমএফের সঙ্গে আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।