সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
‘লংমার্চ টু ঢাকা’র আলটিমেটাম কারিগরি শিক্ষার্থীদের | চ্যানেল খুলনা

‘লংমার্চ টু ঢাকা’র আলটিমেটাম কারিগরি শিক্ষার্থীদের

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ছয় দফা দাবি না মানলে ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচি ডাকার ‘আলটিমেটাম’ দিয়েছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। রোববার (২০ এপ্রিল) দুপুর ১২টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে মহাসমাবেশ থেকে এই হুঁশিয়ারি দেন কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি নিশান রহমান।

নিশান রহমান বলেন, “আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আমাদের ৬ দাবি নিয়ে কোনো সমাধান না এলে ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচির ডাক দেওয়া হবে।”

এ সময় কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি হাবিবুর রহমান বলেন, “আমরা সব ধরনের এসি রুমের আলোচনা বয়কট করলাম। দাবি না মানলে আমরা কঠোর কর্মসূচি দেবো। কারিগরি সেক্টরের বৈষম্য দূর হলেই আমরা এসব ছেড়ে ক্লাসে ফিরে যাব। আমরা আর মৌখিক আশ্বাসে বিশ্বাস করছি না।”

এর আগে সকাল থেকে কারিগরি শিক্ষা বোর্ডের অধীন রাজধানীর বিভিন্ন সরকারি-বেসরকারি পলিটেকনিকের শিক্ষার্থীরা ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে জড়ো হতে শুরু করেন। বেলা ১১টার পর থেকে তারা সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি রাজধানীর আগারগাঁওয়ে মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে গিয়ে সমাবেশে যোগ দেয়।

এ সময় তাদের হাতে দাবি-দাওয়া সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ড দেখা গেছে। ‘আমি কে তুমি কে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং’, ‘তেরোর হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার’, ‘দেশ গড়ার হাতিয়ার, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার’, ‘এক হও এক হও, পলিটেকনিক এক হও’সহ নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে সমাবেশ এলাকা।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

রূপসা ৮০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ব্যয় কমছে ১,৭৩৬ কোটি টাকা

রূপসায় অস্ত্র ও ককটেলসহ তিনজন আটক

বিভিন্ন উদ্ভট নামে পরিচিত খুলনার শীর্ষ সন্ত্রাসীরা

খুলনায় অর্থ আত্মসাৎ মামলায় ৩ জনের কারাদণ্ড, জরিমানা ৩ কোটি ১৫ লাখ টাকা

খুলনায় মাছের ঘেরে পড়ে ছিল যুবকের গুলিবিদ্ধ লাশ

খুলনা বিভাগে ডেঙ্গুতে একজনের মৃত্যু, আক্রান্ত ৩২৯

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।