সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
লংমার্চে হাজারো গাড়ি, ‘গাড়িগুলো কি পানিতে চলে?’: শামা ওবায়েদ | চ্যানেল খুলনা

লংমার্চে হাজারো গাড়ি, ‘গাড়িগুলো কি পানিতে চলে?’: শামা ওবায়েদ

বিরোধী দলের লংমার্চে দুই থেকে তিন হাজার গাড়ি ব্যবহারের সমালোচনা করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, একদিকে তেল-গ্যাস নেই বলা হচ্ছে, অন্যদিকে এত গাড়ি নিয়ে লংমার্চ করা হচ্ছে। প্রশ্ন রেখে তিনি বলেন, ‘গাড়িগুলো কি পানিতে চলে নাকি তেলে চলে?’

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুরের নগরকান্দায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শেষে নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বিরোধী দলকে লংমার্চের পরিবর্তে সংসদে এসে দাবি-দাওয়া তুলে ধরার আহ্বান জানান। তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে বিএনপি সরকারের হাত ধরেই তা বাস্তবায়ন হবে। সংসদে আলোচনা ও বিতর্কের মাধ্যমে বিভিন্ন সমস্যার সমাধান করা সম্ভব।

তিনি বলেন, সরকারি ও বিরোধী দল ঐক্যবদ্ধ হয়ে জনগণের জন্য কাজ করা উচিত। লংমার্চ করে তেল নষ্ট না করে সংসদে এসে কথা বলার আহ্বান জানান তিনি।

জ্বালানি খাতে বিগত সরকারের দুর্নীতি ও অব্যবস্থাপনার সমালোচনা করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ১৭ বছরের অনিয়ম ছয় মাসে দূর করা সম্ভব নয়। দেশে পর্যাপ্ত গ্যাস মজুদ থাকা সত্ত্বেও তা উত্তোলনের উদ্যোগ নেওয়া হয়নি বলেও দাবি করেন তিনি।

গণতন্ত্র ফিরলেও ষড়যন্ত্র ও অপপ্রচার চলছে দাবি করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান শামা ওবায়েদ। অনুষ্ঠানে তিনি বৃক্ষরোপণ, প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা ও মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচিতেও অংশ নেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

রাজনীতি আরও সংবাদ

লংমার্চ কর্মসূচির ওষুধ ইতোমধ্যে কাজ করতে শুরু করেছে: জামায়াত আমির

লংমার্চে বাধা দিলে সরকার জনরোষে পড়বে

‘সরকারি দলের আচরণে সংসদে থাকার আগ্রহ কমে যাচ্ছে’

সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস

আ.লীগকে ফেরাতে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে জামায়াত-এনসিপি: রাশেদ খাঁন

যেভাবে জিয়াউর রহমানের হাত ধরে গড়ে উঠেছিল বিএনপি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।