সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
র‌্যাবের হাতে খুলনার ৩৩ শীর্ষ চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি | চ্যানেল খুলনা

র‌্যাবের হাতে খুলনার ৩৩ শীর্ষ চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি

দেশজুড়ে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান জোরদারের অংশ হিসেবে খুলনায় শীর্ষ অপরাধীদের তালিকা তৈরি করেছে র‌্যাব-৬। প্রাথমিক তালিকায় স্থান পেয়েছে ৩৩ জন শীর্ষ অপরাধী।

র‌্যাব সূত্র জানায়, তালিকায় রয়েছে ১৫ জন চাঁদাবাজ ও অস্ত্রধারী সন্ত্রাসী। এছাড়া অন্যান্য অপরাধে জড়িত আরও ১৮ জনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে এই তালিকা আরও বাড়তে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

র‌্যাব-৬ এর অধিনায়ক নিস্তার আহমেদ বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনার ভিত্তিতে তালিকা প্রস্তুত করা হয়েছে এবং মাঠ পর্যায়ে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে।

তিনি বলেন, “তালিকায় কোনো রাজনৈতিক দলের নেতা থাকলেও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

গত মার্চ মাসে খুলনা মেট্রোপলিটন পুলিশ নগরের আট থানায় ২৮ জন চাঁদাবাজ, ৪৭ জন সন্ত্রাসী এবং ৪০০ মাদক কারবারির তালিকা তৈরি করেছিল।

তবে অভিযোগ রয়েছে, তালিকা তৈরি হলেও এখন পর্যন্ত আলোচিত কোনো শীর্ষ চাঁদাবাজ বা সন্ত্রাসীর বিরুদ্ধে দৃশ্যমান অভিযান পরিচালিত হয়নি।

খুলনায় মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা।

অ্যাডভোকেট বাবুল হাওলাদার বলেন, “শুধু তালিকা তৈরি করলেই হবে না, দৃশ্যমান অভিযান দরকার। অপরাধীরা কোথায় আছে প্রশাসনের জানা থাকলেও বাস্তবে গ্রেপ্তার দেখা যাচ্ছে না।”

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনা বিশ্ববিদ্যালয়ে ইফেক্টিভ অফিস ম্যানেজমেন্ট শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

‎৬ বছরে শেষ হয়নি পাইকগাছা পৌর ভবনের নির্মাণকাজ

খুলনায় আশিক গ্রুপের প্রধান শুটার পারভেজ গ্রেপ্তার

খুলনায় উদ্ধারকৃত ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর

খুলনায় মাছের বাজার চড়া, স্বস্তিতে সবজি ক্রেতারা

খুলনায় সাড়ে ১২ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।