সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রোজার ভাত খাওয়া নিয়ে চটলেন লেখিকা | চ্যানেল খুলনা

রোজার ভাত খাওয়া নিয়ে চটলেন লেখিকা

চলতি বছরের শুরুর দিকে দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেছেন তাহসান খান। তার নতুন স্ত্রী রূপসজ্জাকর রোজা আহমেদ। তাদের বিয়ের পর থেকেই এই দম্পতিকে ফেসবুকে সরব বাংলাদেশের বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন।

সম্প্রতি এক ফেসবুক পোস্টে তাহসানের স্ত্রীর ‘ভাত খাওয়া’ নিয়ে ফেসবুকে এক পোস্ট করেছেন ভারতের নির্বাসিত এই লেখিকা। রোববার (১৬ ফেব্রুয়ারি) অফিসিয়াল ফেসবুক পেজে তসলিমা লিখেছেন, ‘কী মুশকিল। ফেসবুক অন করলেই দেখি তাহসানের নতুন বউ বিরাট বড় বড় হাঁ করে ভাত খাচ্ছে। মুখের ভিতর হাত দিয়ে ভাত ঢোকাচ্ছে। ঢোকাচ্ছে তো ঢোকাচ্ছেই…।’

তসলিমা এরপর লেখেন, ‘এত ভাত খেলে আমার ওজন ২০০ কিলো হয়ে যেত। ভাগ্যবতীদের অবশ্য শত খেলেও ওজন বাড়ে না। কিন্তু ভাত খাওয়ার রিলগুলো যাতে চোখের সামনে না আসে, সেটার জন্য কী করতে পারি, পরামর্শ চাই!’

মূলত রোজার ছিপছিপে গড়নের দিকে ইঙ্গিত করেই ‘আপত্তিকর’ ভাষায় এই পোস্ট করেছেন তসলিমা। পোস্টটি দেখে অনেকেই তার অনুপযুক্ত শব্দচয়নের জন্য সমালোচনা করেন। পরে অবশ্য নিজের সে পোস্টটি সরিয়ে নিয়েছেন তিনি।

https://channelkhulna.tv/

বিনোদন আরও সংবাদ

বিয়ে করাটা ভুল সিদ্ধান্ত ছিল: অপু বিশ্বাস

কোক স্টুডিওর জনপ্রিয় শিল্পী ও মিউজিশিয়ানদের উপস্থিতিতে এবারের বৈশাখ হবে অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি ম্যাজিক্যাল- এমনটাই বার্তা তাদের।

লতা-আশার মৃত্যুতে রয়েছে যেসব অদ্ভুত মিল

কুমিরের মুখে কুকুরের সেই ঘটনা নিয়ে তারকাদের ক্ষোভ

থালাপতির সিনেমায় পাইরেসির থাবা, উত্তাল দক্ষিণী ইন্ডাস্ট্রি

‘জাব উই মেট’ কি ফিরবে? সিক্যুয়েল নিয়ে যা জানালেন পরিচালক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।