সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রূপসা নদী থেকে কসাই জুয়েলের মরদেহ উদ্ধার | চ্যানেল খুলনা

রূপসা নদী থেকে কসাই জুয়েলের মরদেহ উদ্ধার

রূপসার মাংস ব্যবসায়ী আরিফ হত্যা মামলার অন্যতম আসামি জুয়েল শেখের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২ মার্চ) সকাল সোয়া ৯ টার দিকে রূপসা উপজেলার সেনের বাজার এলাকার নদীর চর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

কসাই জুয়েল উপজেলার সিংহের চর আইচগাতী এলাকার জনৈক জহুর শেখের ছেলে।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে রূপসা থানার অফিসার ইনচার্জ মো. মাহফুজুর রহমান বলেন, রূপসা উপজেলার সেনের বাজার এলাকার মাংস বিক্রির টাকাকে কেন্দ্র করে শুক্রবার সন্ধ্যায় ৩ কসাইয়ের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের এক পর্যায়ে জুয়েল শেখ ও রুবেল শেখ মাংস ব্যবসায়ী আরিফকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। এ ঘটনার পরপর স্থানীয়রা কসাই জুয়েল শেখকে ধাওয়া দিলে আত্মরক্ষার্থে সে নদীতে ঝাঁপ দেয়। পরবর্তীতে তার আর কোন সন্ধান পাওয়া যায় না। রোববার সকাল সোয়া ৯ টার দিকে নদীতে ভাসমান মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে কসাই জুয়েল শেখের মরদেহ উদ্ধার করা হয়।

উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় খুলনার সদর এলাকার মাংস ব্যবসায়ী আরিফ রূপসা উপজেলার সেনের বাজার এলাকার রুবেলে মাংসের দোকানে টাকা আনতে যায়। সেখানে গেলে মাংস বিক্রেতা জুয়েল ও রুবেলের সাথে আরিফের কথা কাটাকাটি এবং ধস্তাধস্তি হয়। এক পর্যাযে তারা দু’ভাই আরিফকে ধারালো চা পাতি দিয়ে মাথায় আঘাত করে। প্রথমে তাকে খুলনা সদর হাসপাতালে এবং পরে খুলনার একটি বেসরকারি হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনার ৬টি আসনে পাঠানো হয়েছে ব্যালট পেপার

খুলনার ৮৪০ ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায়

বিএনপির প্রতি মানুষের আগ্রহ বেড়েছে : নজরুল ইসলাম মঞ্জু

রূপসায় ভাঙাড়ি ব্যবসায়ীকে মারপিট করে টাকা ছিনতাই, থানায় অভিযোগ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যানবাহন চলাচলে গণবিজ্ঞপ্তি

ডুমুরিয়া- ফুলতলার উন্নয়নে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দিন- আলী আসগার লবি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।