সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রূপসায় আ’লীগ নেতার দাফন সম্পন্ন | চ্যানেল খুলনা

রূপসায় আ’লীগ নেতার দাফন সম্পন্ন

অনলাইন ডেস্কঃ রূপসার নৈহাটী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক ও রূপসা মহিলা কলেজ ম্যানেজিং কমিটি অভিভাবক সদস্য ব্যবসায়ী মো. মাছুম মোর্শেদ (৫৫)’র দাফন সম্পন্ন হয়েছে। গত ১ জুন বাদ জোহর স্থানীয় নৈহাটী মধ্যপাড়া জামে মসজিদ ময়দানে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নামাজে জানাযা পরিচালনা করেন হাফেজ নাজমুল হাসান ফারুকী। নামাজে জানাযায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা, অধ্যক্ষ আতাহার আলী ফকির, প্রধান শিক্ষক রবিউল ইসলাম পলাশ, আ’লীগ নেতা শেখ জাহাঙ্গীর হোসেন মুকুল, বিএনপি নেতা শেখ আব্দুর রশিদ, মোল্লা খায়রুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান মোল্লা সাইফুর রহমান, দিদারুল ইসলাম, যুবদল নেতা এবাদুল হক রুবায়েদ, মোল্লা রিয়াজুল ইসলাম, ছাত্রনেতা গোলাম মোস্তফা তুহিন, আব্দুল মান্নান মিস্ত্রী, শ্রমিক নেতা তারেক আহমেদ টিপু, ইউপি সদস্য আশাবুর রহমান মোড়ল, ছাত্রলীগ নেতা এস এম কামাল, ছাত্রনেতা এসএম মিজানুর রহমান, মো, ফরহাদ হোসেন, রনি মোল্লা, মেহেদী হাসান, সৈয়দ সফিউর রহমান কাচ্চু, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার (অব:) আব্দুর রহিম, প্রভাষক আসাদুজ্জামান আসাদ, সাবেক ইউপি সদস্য শরিফুল ইসলাম বাবু, আব্দুর রাজ্জাক, নাজির শেখ, বাবু মোল্লা, এন্তাজ সরদার, সেলিম শেখ, কর্ণপুর যুব সংঘের সভাপতি এম এ মান্নান, কামরুল
হাসান শান্ত, মাওলানা আইয়ুব আলী, আবু তাহের, ওসমান গণি, শাহজামান প্রিন্স, মো. আইয়ুব খান, নাজমুল খন্দকার, মিরাজুল মোল্লা, জাহাঙ্গীর শেখ, হাসানুর রহমান, ওমর ফারুক, বনি আমিন, মো. জুম্মান, মো. বেল্লাল, ইব্রাহিম শেখ প্রমুখ।
উল্লেখ্য শনিবার দিবাগত ভোর রাত ৪টায় নেহালপুরস্থ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রীসহ এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এদিকে তার মৃত্যুর খরব সুনে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাতে আসেন প্রকৌশলী সুখেন রায়, সাবেক সেনা কর্মকর্তা সমির রায়, রূপসা প্রেসক্লাবের সভাপতি তরুণ চক্রবর্তী বিষ্ণু।

https://channelkhulna.tv/

দক্ষিণ পশ্চিমাঞ্চল আরও সংবাদ

চিতলমারী সরকারি মহিলা ডিগ্রি কলেজের ক্রীড়া ও সাংস্কৃকিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

তালায় অবৈধ বালু উত্তোলনে অভিযান, দুই মেশিন জব্দ, ৫০ হাজার টাকা

বিদ্যা বিকাশ কেন্দ্রে বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষা উপকরণ বিতরণ

সুন্দরবন থেকে পাঁচারের সময় ফাঁদসহ ১শ’ কেজি হরিণের মাংস উদ্ধার

খুলনায় ইমরান মুন্সী হত্যা মামলার আসামি গ্রেপ্তার

খুলনা জিলা স্কুলের ছাত্র রাফির মরদেহ উদ্ধার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।