সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রূপসায় আঃ লীগ সভাপতির বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সংবাদ সম্মেলন | চ্যানেল খুলনা

রূপসায় আঃ লীগ সভাপতির বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সংবাদ সম্মেলন

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে রূপসা উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ
কামাল উদ্দিন বাদশা বিরুদ্ধে। মঙ্গলবার দুপুর ১২টায় খুলনা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের একটি অংশ এমন অভিযোগ তোলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে রূপসা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ফ ম আব্দুস সালাম।

লিখিত বক্তব্যে তিনি বলেন, মোঃ কামাল উদ্দিন বাদশা গত ২৬ ফেব্রæয়ারি সংবাদ সম্মেলন করে দলীয় সংসদ সদস্যের বিরুদ্ধে উদ্ধেশ্য মূলক, মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য উপস্থাপন করেছেন। যা দলের সর্বস্তরের নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের দানা বেঁধেছে। উপজেলা চেয়ারম্যান বরাবরই আওয়ামী লীগ সভানেত্রীর সকল সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে দলীয় প্রার্থীর বিরুদ্ধেঅবস্থান নিয়েছেন।

এছাড়া কামাল উদ্দিন বাদশা একজন বয়জ্যেষ্ঠ মানুষ হওয়ায় তার সাংগঠনিক কর্মকান্ডে অক্ষমতার পরিচয় দিয়ে আসছেন। যার ফলে রূপসা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক কাঠামো ভেঙ্গে পড়েছে।

সংবাদ সম্মেলনে বলা হয়, আওয়ামী লীগ সভানেত্রীর সিদ্ধান্তকে অমান্য করা এবং দলীয় সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদীর বিরুদ্ধে মিথ্যাচার করা দলীয় শৃঙ্খলা পরিপন্থী। এমতাবস্থায় কামাল উদ্দিন বাদশাকে দলের পদ থেকে অব্যাহতি প্রদানের দাবি
জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে দাবি করা হয়, সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন। যে কারনে পর পর তিনবার তাকে দলীয় মনোনয়ন দেয় হয়েছে। সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থীর কর্মী সমর্থকদের কখনো কোনো ধরনের ভয়-ভীতি ও হুমকি দেননি।

সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের সদস্য জাহাঙ্গীর হোসেন মুকুল, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক সরদার আবুল কাশেম ডাবলু, সহ-সভাপতি আরিফুর রহমান মোল্লা, মোর্শেদুল আলম বাবু, যুগ্ম-সম্পাদক অধ্যাপক শ্যামল দাস, এমদাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এস এম হাবিব, উপজেলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, দপ্তর সম্পাদক আক্তার ফারুক, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মোঃ কামাল হোসেন বুলবুল, ইউপি চেয়ারম্যান মোল্লা ওহিদুজ্জামান মিজান, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল মান্নান, উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক মোঃ মফিজুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক রাজিব দাস টাল্টুসহ দলের বিভিন্ন পর্যায়ের অসংখ্য নেতা-কর্মী ও ইউনিয়ন পরিষদের সদস্যগন উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

রাজনীতি আরও সংবাদ

সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

শিক্ষার্থীরা গুপ্ত রাজনীতি দেখতে চায় না: সংসদে বিএনপি হুইপ

আপিলেও প্রার্থিতা ফেরত পেলেন না মনিরা শারমিন, যাবেন হাইকোর্টে

রাউজানে ৩ দিনের মাথায় ফের বিএনপি কর্মী খুন

জামায়াতকে রাজনৈতিকভাবে নির্মূলে কাজ করতে হবে: মির্জা ফখরুল

কার্ড দিতে গিয়ে বিএনপির তেল ফুরিয়ে গেছে : নাহিদ ইসলাম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।