সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রূপসার কাজদিয়া বাজারে আগুনে দুটি দোকান পুড়ে ছাই | চ্যানেল খুলনা

রূপসার কাজদিয়া বাজারে আগুনে দুটি দোকান পুড়ে ছাই

চ্যানেল খুলনা ডেস্কঃখুলনার রূপসা উপজেলার কাজদিয়া বাজারে আগুনে দুটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে।বুধবার (২০ নভেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের আধ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আগুনে পুড়ে যাওয়া মিজান টেইলার্স ও পাশে থাকা ফেয়ারী কুইন হারবাল বিউটি পার্লারের বিভিন্ন যন্ত্রপাতি আগুনে পুড়ে গেছে। প্রথমে স্থানীয়ভাবে আগুন নেভাতে চেষ্টা করা হয়। পরে অগ্নিকাণ্ডের খবর পেয়ে রূপসা ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।

রূপসা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তানভীর হাসান জানান, গভীর রাতে দোকান দুটিতে আগুন লাগে। খবর পেয়ে রূপসা ফায়ার সার্ভিস স্টেশনের ১টি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নেভায়। বৈদ্যুতিক উৎস থেকে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।