সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রূপসায় ৪০০ টাকার জন্য কসাইয়ের হাতে চা দোকানদার খুন | চ্যানেল খুলনা

রূপসায় ৪০০ টাকার জন্য কসাইয়ের হাতে চা দোকানদার খুন

খুলনার রূপসা উপজেলার ভবানীপুর গ্রামে মাত্র ৪০০ টাকা পাওনাকে কেন্দ্র করে দীন মোহাম্মদ ঢালী (৫২) নামে এক চা দোকানদার খুন হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে উপজেলার ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, ঘাটভোগ ইউনিয়নের কৃষক দল নেতা, ভ্রাম্যমান মাংস বিক্রেতা আবুল খায়ের লস্কর ভবানীপুর গ্রামের আবুল কাশেম ঢালীর পুত্র চায়ের দোকানদার দীন মোহাম্মদ ঢালীর নিকট মাংস বিক্রির বাকি ৪০০ টাকা পেতো। বেশ কয়েকবার টাকা না পেয়ে আজ মঙ্গলবার (১৭ মার্চ) বিকাল ৪ টায় পুনরায় টাকা চাইতে আসে ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সন্নিকটে দীন মোহাম্মদের চায়ের দোকানে। এ সময় প্রথমে দুজনের মধ্যে কথা কাটাকাটি বাক-বিতণ্ডা এবং ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে আবুল খায়ের লস্কর দীন মোহাম্মদকে ইট দিয়ে মাথায় বেধড়ক জখম করে। দীন মোহাম্মদের আত্মচিৎকারে আশপাশের লোক এগিয়ে এলে আবুল খায়ের পালিয়ে যায়। স্থানীয়রা দ্বীন মোহাম্মদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় । দ্রুত তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এ ব্যাপারে রূপসা থানার অফিসার ইনচার্জ আবদুর রাজ্জাক মীর জানান, ৪০০ টাকা পাওনাকে কেন্দ্র করে দুজনের মধ্যে ধস্তাধস্তির এক পর্যায়ে আবুল খায়ের লস্কর দ্বীন মোহাম্মদকে ইট দিয়ে আঘাত করলে সে গুরুতর জখম হয়েছে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে বলে পুলিশ প্রাথমিকভাবে তথ্য পেয়েছে। পুলিশ আবুল খায়ের লস্করকে গ্রেফতারের চেষ্টা করছে । এদিকে দীন মোহাম্মদের মৃত্যুতে এলাকায় চাপা ক্ষোভ এবং হতাশা বিরাজ করছে। নিহত চায়ের দোকানদারের স্ত্রী ও ৪টি কন্যা সন্তান রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

কেডিএ’র চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন শফিকুল আলম মনা

পাইকগাছায় নদীর তীর থেকে শতবর্ষী বৃদ্ধের মরদেহ উদ্ধার ​

প্রয়োজনে টাকার বিনিময়ে প্লাস্টিক ও পলিথিনবর্জ্য সিটি কর্পোরেশন কিনে নিবে : কেসিসি প্রশাসক মঞ্জু

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী খুলনা আসছেন মঙ্গলবার

হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো গ্রেনেড বাবুর ভাই জনিকে

কেসিসি মহানগরীকে সবুজায়নের জন্য উদ্যোগ নিয়েছে : নজরুল ইসলাম মঞ্জু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।