সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রূপসায় পরিত্যক্ত অবস্থায় দুই রিভলবার উদ্ধার | চ্যানেল খুলনা

রূপসায় পরিত্যক্ত অবস্থায় দুই রিভলবার উদ্ধার

খুলনার রূপসা থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় দুইটি রিভলবার উদ্ধার করেছে র‍্যাব-৬। মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে উপজেলার নৈহাটি এলাকায় একটি ঘর থেকে অস্ত্র দুটি উদ্ধার করা হয়। বুধবার র‍্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

র‍্যাব জানিয়েছে, নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে র‍্যাব-৬ এর সিপিসি স্পেশাল কোম্পানির একটি দল রূপসা থানাধীন ৩ নম্বর নৈহাটি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সামন্তসেনা পঁচার বটতলা গুচ্ছগ্রামে একটি ঘরে অভিযান চালায়।

এ সময় ঘরটি থেকে পরিত্যক্ত অবস্থায় দুইটি রিভলবার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে একটি যুক্তরাষ্ট্রে তৈরি কোল্ট মডেল ১৮৭৮ সিক্স শুটার রিভলবার।

র‍্যাব আরও জানিয়েছে, উদ্ধারকৃত দুটি রিভলভার উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে অস্ত্রগুলো সাধারণ ডায়েরি (জিডি) করে রূপসা থানায় হস্তান্তর করা হয়েছে।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনায় চাঁদাবাজি মামলায় যুবক গ্রেপ্তার

খুলনার রূপসা নদীতে স্ত্রীকে ফেলে হত্যার চেষ্টা স্বামীর

খুলনায় নিখোঁজের ১২ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার

কয়রায় স্বামীকে শ্বাসরোধে হত্যা, স্ত্রী পলাতক

খুলনায় কখন কোথায় ঈদের জামাত

খুলনা তেরখাদা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়তে চান তরুণ ছাত্রনেতা আমিনুল ইসলাম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।