সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাস্তা বন্ধ রেখে যাতায়াত করা সেই জিএমপি কমিশনার বরখাস্ত | চ্যানেল খুলনা

রাস্তা বন্ধ রেখে যাতায়াত করা সেই জিএমপি কমিশনার বরখাস্ত

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সাবেক কমিশনার মো. নাজমুল করিম খানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মাস দুয়েক আগে প্রতিদিন অফিস করার জন্য ঢাকা-গাজীপুর রুটে যাতায়াতের সময় জনসাধারণের চলাচলের রাস্তা বন্ধ করে রাখার অভিযোগে তাকে ওই পদ থেকে প্রত্যাহার করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা আজ সোমবার এই বরখাস্ত আদেশ জারি করেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনির স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০১৮ সালের সরকারি চাকরি আইন (আইন নম্বর ৫৭)-এর ৩৯(১) ধারায় নাজমুল করিম খানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এতে বলা হয়, জনস্বার্থে তাকে সরকারি দায়িত্ব থেকে বিরত রাখা প্রয়োজন ও যৌক্তিক বিবেচনায় সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।

বরখাস্তকালীন সময়ে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সংযুক্ত থাকবেন এবং সরকারি বিধি অনুযায়ী ভাতা পাবেন।

এর আগে, গত ২ সেপ্টেম্বর ঢাকা-গাজীপুরে যাতায়াতের সময় তার চলাচলের জন্য রাস্তা বন্ধ করে রাখার খবর প্রকাশে ব্যাপক সমালোচনার মুখে তাকে প্রত্যাহার করা হয়।

ওই ঘটনার পর স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, নাজমুল করিম খানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

জাতীয় আরও সংবাদ

অপরাধ ও অনুপ্রবেশের সময় হত্যাকে ‘বর্ডার কিলিং’ বলা ঠিক হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

তোফায়েল আহমেদ মারা গেছেন

আন্তর্জাতিক বাজারে কমলেই দেশে কমবে জ্বালানি তেলের দাম: প্রতিমন্ত্রী

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

সাত মামলায় জামিনের পর আরেক হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক প্রধান বিচারপতি

এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে: প্রধানমন্ত্রী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।