সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রাষ্ট্রের শীর্ষ পদে বেতন-ভাতা কত? রাষ্ট্রপতি থেকে এমপি-কোন পদে কী সুবিধা | চ্যানেল খুলনা

রাষ্ট্রের শীর্ষ পদে বেতন-ভাতা কত? রাষ্ট্রপতি থেকে এমপি-কোন পদে কী সুবিধা

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটি সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে এবং মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নতুন সরকারকে ঘিরে রাষ্ট্রের সর্বোচ্চ পদধারীদের বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা নিয়ে জনমনে কৌতূহল বেড়েছে।

সরকারি কাঠামো অনুযায়ী দেশের সর্বোচ্চ বেতন পান রাষ্ট্রপতি। তাঁর মাসিক মূল বেতন ১ লাখ ২০ হাজার টাকা। প্রধানমন্ত্রীর মাসিক মূল বেতন ১ লাখ ১৫ হাজার টাকা। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সরকারি দায়িত্ব পালনের যাবতীয় ব্যয় রাষ্ট্র বহন করে।

প্রধানমন্ত্রী মূল বেতনের পাশাপাশি মাসিক ১ লাখ টাকা বাড়িভাড়া ভাতা পান। তবে সরকারি বাসভবনে অবস্থান করলে এ ভাতা প্রযোজ্য হয় না। এছাড়া রয়েছে দৈনিক ৩ হাজার টাকা ভাতা, বিমান ভ্রমণের জন্য ২৫ লাখ টাকার বিমা কভারেজ এবং দেড় কোটি টাকার স্বেচ্ছাধীন তহবিল সুবিধা।

জাতীয় সংসদের স্পিকার মাসিক ১ লাখ ১২ হাজার টাকা বেতন পান। প্রধান বিচারপতির বেতন ১ লাখ ১০ হাজার টাকা। মন্ত্রীরা মাসে ১ লাখ ৫ হাজার টাকা এবং প্রতিমন্ত্রীরা ৯২ হাজার টাকা পান। একই পরিমাণ বেতন পান ডেপুটি স্পিকার, চিফ হুইপ ও বিরোধী দলীয় নেতা। উপমন্ত্রীরা পান ৮৬ হাজার ৫০০ টাকা।

সংসদ সদস্যদের মাসিক বেতন ৫৫ হাজার টাকা। এর বাইরে আপ্যায়ন, চিকিৎসা, পরিবহন, ভ্রমণ, অফিস পরিচালনা ও টেলিফোন বিলসহ বিভিন্ন খাতে ভাতা পান তারা। এছাড়া তারা বিমা সুবিধার আওতায় থাকেন।

দায়িত্ব গ্রহণের পর মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা সরকারি খরচে একটি করে গাড়ি সুবিধা পান, যা পরিবহন পুল থেকে সরবরাহ করা হয়। প্রয়োজনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অধীনস্থ দপ্তরের জিপ গাড়িও ব্যবহার করতে পারেন তারা।

জ্বালানি বাবদ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা দৈনিক ১৮ লিটার জ্বালানি তেলের সমপরিমাণ অর্থ পান। দেশের অভ্যন্তরে সফরের ক্ষেত্রে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা দৈনিক ২ হাজার টাকা এবং উপমন্ত্রীরা দেড় হাজার টাকা ভাতা পেয়ে থাকেন।

আইন অনুযায়ী মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা উপসচিব পদমর্যাদার একজন একান্ত সচিব (পিএস), একজন সহকারী একান্ত সচিব এবং সরকারি কাঠামোর বাইরে নিজ পছন্দের একজন সহকারী একান্ত সচিব নিয়োগ দিতে পারেন। এছাড়া দুইজন ব্যক্তিগত কর্মকর্তা, একজন জমাদার, একজন আরদালি, দুইজন অফিস সহায়ক ও একজন পাচক সুবিধা পান।

প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা পান একজন একান্ত সচিব, একজন ব্যক্তিগত সহকারী, একজন জমাদার, একজন আরদালি ও একজন অফিস সহায়ক। পাশাপাশি মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা সরকারি ব্যবস্থাপনায় একটি করে মুঠোফোন সুবিধাও ভোগ করেন।

নতুন সরকার দায়িত্ব নেওয়ার প্রাক্কালে রাষ্ট্রের শীর্ষ পদগুলোর এই বেতন-ভাতা ও সুবিধা নিয়ে জনমনে আলোচনা অব্যাহত রয়েছে।

https://channelkhulna.tv/

জাতীয় আরও সংবাদ

রাষ্ট্রের শীর্ষ পদে বেতন-ভাতা কত? রাষ্ট্রপতি থেকে এমপি-কোন পদে কী সুবিধা

বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান, সিইসিকে চিঠি

পদত্যাগপত্র জমা দিয়েছেন আইজিপি

দেশবাসীকে ইসির ধন্যবাদ, শুক্রবার বিশেষ দোয়ার অনুরোধ

জাল ভোট, ব্যালট ছিনতাইকারীরাই ঝুঁকিতে: র‍্যাব ডিজি

নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ ৫৮ হাজার সদস্য মোতায়েন : ইসি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।