সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার দাফন সম্পন্ন | চ্যানেল খুলনা

রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার দাফন সম্পন্ন

বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী, প্রথম নারী প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটার পর রাজধানীর জিয়া উদ্যানে স্বামী প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

এর আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও সংলগ্ন মানিক মিয়া এভিনিউয়ে বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজাকে ঘিরে রাজধানীর আশপাশের সব সড়কজুড়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিএনপি নেতা-কর্মী, সমর্থক ও সাধারণ মানুষের ঢল নামে।

বেগম খালেদা জিয়ার জানাজায় শ্রদ্ধা জানাতে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরাও বাংলাদেশে উপস্থিত হন। পাশাপাশি দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরাও এই জানাজায় অংশ নেন।

রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত জানাজায় উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রধানরা।

খালেদা জিয়ার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপির কেন্দ্রীয় নেতা মরদেহ জানাজাস্থলে আনা, জানাজা ও দাফন পর্যন্ত সঙ্গে ছিলেন।

https://channelkhulna.tv/

জাতীয় আরও সংবাদ

পুলিশ চলবে আইন অনুযায়ী, কোনো দলের হয়ে নয়: প্রধানমন্ত্রী

মব, কিশোর গ্যাং, মাদকদ্রব্যের বিস্তার রোধে পুলিশের কার্যকর ভূমিকা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে মাদক পাচার রোধে সমঝোতা স্মারক সই

১৬৩টি নতুন গাড়ি পাচ্ছে র‍্যাব, ব্যয় হবে ১২২ কোটি

১০ হাজার অস্ত্র উদ্ধার ও বাজেয়াপ্ত করতে ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুনের মধ্যে ব্যারাকে ফিরবেন মাঠে থাকা সব সেনা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।