সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রাষ্ট্রায়ত্ব চার ব্যাংকের সহযোগিতা চাইলেন অর্থমন্ত্রী | চ্যানেল খুলনা

রাষ্ট্রায়ত্ব চার ব্যাংকের সহযোগিতা চাইলেন অর্থমন্ত্রী

চ্যানেল খুলনা ডেস্কঃদেশের ব্যাংকিং খাতকে আরও শক্তিশালী করতে রাষ্ট্রীয় মালিকানাধীন চার ব্যাংকের সহযোগিতা চেয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।রবিবার (২৫ আগস্ট) রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকগুলোর চেয়ারম্যান ও সিইওি/ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে আলোচনায় এ সহযোগিতা কামনা করেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, ‘আমরা চারটি ব্যাংককে আমন্ত্রণ জানিয়েছি। তারা অনেক বড়। তাদের যে এক্সারসাইজ, তাদের যে অবস্থান ব্যাংকিং খাতে; এই চারটি ব্যাংক চাইলেও সার্বিকভাবে আমাদের ব্যাংকিং খাতকে বেগবান রাখতে পারে।’

তিনি বলেন, ‘আমরা আলোচনায় সুনির্দিষ্টভাবে কিছু রাখিনি। আজ আমরা একে অপরকে জানব, তাদের জন্য আমাদের শুভ কামনা থাকবে সবসময়। তারা আমাদেরকে একটি কর্মপরিকল্পনা দেবেন, কীভাবে এই ব্যাংকিং খাতকে আরও শক্তিশালী করা যায়। আরও বেগবান করবেন। এ বিষয়ে আজকে তারা আমাদেরকে অবহিত করবেন। এ জন্য আজকে আমরা এখানে বসেছি।’

এ সময় নিমন্ত্রিত ব্যাংকের চেয়ারম্যান ও সিইওি/ব্যবস্থাপনা পরিচালকরা উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।