সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রাষ্ট্রপতির কাছে ক্ষমা চেয়ে বিদেশে যেতে হবে খালেদাকে: হানিফ | চ্যানেল খুলনা

রাষ্ট্রপতির কাছে ক্ষমা চেয়ে বিদেশে যেতে হবে খালেদাকে: হানিফ

আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া একজন সাজাপ্রাপ্ত আসামি। চিকিৎসার জন্য তাকে যদি বিদেশে যেতে হয় তবে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইতে হবে। রাষ্ট্রপতি যদি তাকে ক্ষমা করে দেন তাহলে তিনি বিদেশে যেতে পারেন।
শুক্রবার (২৬ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম (বোয়াফ) ‘বিশ্ব সন্ত্রাস-জঙ্গিবাদ ও হলি আর্টিজান- মুম্বাই হামলা’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে।

হানিফ বলেন, খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বিএনপি নিজেই রাজনীতি ও স্ট্যান্ডবাজি করছে। খালেদা জিয়ার সুস্থতার চেয়ে তাদের কাছে রাজনীতি বড়।
খালেদা জিয়ার চিকিৎসার ক্ষেত্রে বিএনপিই সবচেয়ে বড় বাধা বলেও মন্তব্য করেন তিনি।
বোয়াফ সভাপতি কবীর চৌধুরী তন্ময়ের সভাপতিত্বে সভায় সাবকে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম (এমপি), জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য মুহাম্মদ শফিকুর রহমান (এমপি), প্রবীণ আইনজীবী ব্যারিস্টার আমির-উল ইসলাম বিএফইউজের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল প্রমুখ উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

রাজনীতি আরও সংবাদ

বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের ক্ষুদ্রঋণ মওকুফ করা হবে: তারেক রহমান

আমরা সরকার গঠন করলে নোয়াখালী বিভাগ করার দাবি পূরণ করব: শফিকুর রহমান

আরেকটি মহল ষড়যন্ত্র করছে, সতর্ক থাকতে হবে: তারেক রহমান

নতুন ‘মাল্টিমিডিয়া বাসে’ জামায়াতের নির্বাচনী প্রচার শুরু

‘ভোটে নির্ধারিত হবে কে বেয়াদব আর কে গ্যাংস্টার’

‘স্বৈরাচারের মুখের ভাষায়’ বিএনপিকে দুর্নীতিগ্রস্ত বলছে একটি দল: তারেক রহমান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।