সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রামপাল সরকারি কলেজের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন | চ্যানেল খুলনা

রামপাল সরকারি কলেজের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রামপাল সরকারি ডিগ্রি কলেজে দুইদিন ব্যাপী ৫৪ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১০.০০ টায় কলেজ প্রাঙ্গণে ৫৪ তম ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সমীর কুমার বিশ্বাসের সভাপতিত্বে ও প্রভাষক মো. মোস্তফা কামাল পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন সহকারী কমিশনার (ভূমি) আফতাব আহমেদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এ আনোয়ার উল কুদ্দুস, রামপাল থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা জামায়াত ইসলামির আমির মাওলানা রেজাউল করিম, জামায়াত ইসলামির উপজেলা আমির মল্লিক আঃ হাই, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ ফিরোজ কবির, বিএনপির সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, জামায়াত ইসলামির উপজেলা সেক্রেটারি মাওলানা জিহাদুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক মল্লিক জিয়াউল হক জিয়া, উপজেলা জামায়াত ইসলামির যুব বিভাগের সভাপতি শেখ আসাদুজ্জামান(আসাদ), কলেজের সাবেক ভিপি আবুল কালাম আজাদ, রামপাল প্রেসক্লাবের সভাপতি ফকির আতিয়ার রহমান ও সাধারণ সম্পাদক মোঃ শাহাজালাল গাজী। এছাড়াও উপস্থিত ছিলেন জামায়াত নেতা সাব্বির রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বাগেরহাট জেলার সংগঠক সাব্বির রহমান, রামপাল উপজেলা প্রতিনিধি মোঃ তায়েব নূর, আরাফাত হোসেন সবুজ, তালিম, ছাত্রদল নেতা ইয়াছিন আরাফাত, শেখ মাছুম বিল্লাহ, বরকত উল্লাহ প্রমুখ।

এসময় কলেজের সকল শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। দুইদিন ব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার আগামীকাল(২৫ ফেব্রুয়ারি) করা হবে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

বঙ্গোপসাগর থেকে অবৈধ তিন ট্রলিং বোটসহ ৩৭ জেলে আটক

‎তালায় সাংবাদিকদের উপর হামলার ও মব সন্তাসের প্রতিবাদে মানববনন্ধন অনুষ্ঠিত!

শত প্রতিকূলতা পেরিয়ে বিভাগীয় অদম্য নারী পুরষ্কারে ভূষিত চিতলমারীর রুনা গাজী

ফকিরহাটে প্রাইভেটকারের ধাক্কায় মটরসাইকেল আরোহী নিহত

ফকিরহাটে ২০ টন সুপরি উদ্ধার, ৩ জনের বিরুদ্ধে মামলা

এই জনপদ আমাদের সন্তানদের জন্য উপযোগী করে রাখতে হবে- প্রতিমন্ত্রী ড. ফরিদ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।