সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রামপালে সুন্দরবনগামী মৎস্যজীবী ও জেলেদের সাথে মতবিনিময় সভা | চ্যানেল খুলনা

রামপালে সুন্দরবনগামী মৎস্যজীবী ও জেলেদের সাথে মতবিনিময় সভা

বাগেরহাটের রামপালে সুন্দরবনগামী মৎস্যজীবী ও জেলেদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(৩১ অক্টোবর) বিকেলে সুন্দরবন মৎস্যজীবী সমবায় সমিতির আয়োজনে উপজেলা মডেল মসজিদ অডিটোরিয়াম এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সুন্দরবন মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি মোঃ মোতাসিন ফারাজী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাগেরহাট জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশন’র চেয়ারম্যান লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামাল পাটোয়ারী হালিম, উপজেলা বিএনপি’র সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মোঃ লিয়াকত আলী।

এসময় উপস্থিত ছিলেন যুবদলের আহ্বায়ক মল্লিক জিয়াউল হক জিয়া, সদস্য সচিব এস এম আলমগীর কবির বাচ্চু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান পিয়াল, যুবদল নেতা মোঃ শাহাজালাল গাজী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাজী অজিয়ার রহমান, সদস্য সচিব মাজহারুল ইসলাম ইয়ামিন, ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোল্লা তরিকুল ইসলাম শোভন, ছাত্রনেতা মোফাজ্জল হোসাইন বাদলসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং জেলেরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় বিএনপি নেতা ফরিদুল ইসলাম মৎস্য ব্যবসায়ী ও জেলেদের যেকোনো প্রয়োজনে তাদের পাশে থাকবেন বলেও তিনি জানান।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে ১১ দলীয় জোটের নির্বাচনী গনমিছিল

বাংলাদেশ মুসলিম লীগ প্রার্থীর ফকিরহাট সাংবাদিকদের সাথে মতবিনিময়

ফকিরহাট সেনা ক্যাম্পের যৌথ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার-৪

সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর সহযোগী আটক

বাগেরহাট-১ আসনের জামায়াত প্রার্থীর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ফকিরহাটে ধানের শীষের প্রার্থীর পক্ষে বিএনপির মিছিল ও পথসভা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।